Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন ফুটবলারদের রেজিস্ট্রেশন করাতে গিয়ে বড় বিপাকে পড়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC Ban)। ক্লাব কর্তারা সম্প্রতি জানতে পেরেছেন যে ক্লাবের ওপর থেকে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা এখনো ওঠেনি। এর ফলে সাদা-কালো শিবিরের দলবদল এবং নতুন খেলোয়াড় খেলানোর পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে।
নিষেধাজ্ঞার আসল কারণ (Mohammedan SC Ban)
ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা বকেয়া বেতনের দাবিতে ফিফায় অভিযোগ দায়ের করেছিলেন। ফিফার নির্দেশ অনুযায়ী ওই বকেয়া পেমেন্টের তথ্য ক্লাবের পূর্বতন কর্তারা সময়মতো ফিফাকে জানাননি। এই গাফিলতির কারণেই ফিফা গত ১ জানুয়ারি ২০২৬ থেকে এক বছরের জন্য মহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর ফুটবলার সই করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে।
বর্তমান কর্তাদের ক্ষোভ (Mohammedan SC Ban)
পুরো বিষয়টি বর্তমান ক্লাব সচিব ওয়াসিম আক্রম ও ক্লাব সভাপতি গজল উজ জাফর জানতে পারার পর ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের স্পষ্ট অভিযোগ, পূর্বতন কর্তারা জেনেশুনেই এই নিষেধাজ্ঞার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বর্তমান কমিটির কাছে সম্পূর্ণ চেপে গিয়েছিলেন, যার ফলে আজ এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: MSC Coach: মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কোচ হলেন জেমস প্যাট্রিক ম্যাকঅ্যালুন
নতুন ফুটবলারদের ভবিষ্যৎ (Mohammedan SC Ban)
কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স এবং আইএফএলের কথা মাথায় রেখে ক্লাব ইতিমধ্যে আটজন নতুন ফুটবলারকে সই করালেও তাঁরা আপাতত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন না (Mohammedan SC Ban)। ফলে বাধ্য হয়ে পুরোনো দল নিয়েই সিএফএলের সুপার সিক্সে লড়তে হবে মহামেডানকে, এবং আগামী ১ জানুয়ারি ২০২৭ বা তার পরেই নতুন ফুটবলারদের মাঠে নামাতে পারবে ক্লাব।



