Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার সেই ইস্যুতে পিসিবি-র প্রধানকে কটাক্ষ পাক প্রাক্তন তারকার (Mohsin Naqvi)।
পিসিবি প্রধানকে কটাক্ষ পাক তারকার (Mohsin Naqvi)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি-কে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী আইসিসি বাংলাদেশের সাথে অন্যায় করেছে আর সেই প্রতিবাদে পাকিস্তানও হাঁটতে পারে বয়কটের রাস্তায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা পরও চেয়ারম্যান মহসিন নকভি জানান সরকরের থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাতে পারবেন না (Mohsin Naqvi)।
আইসিসি-র বিশ্বকাপ বয়কটের বিযয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন মহসিন নকভি। তবে পাকিস্তান সরকারের বয়কট সিদ্ধান্তে সমর্থন নেই বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে। তবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের লোকেদের কাছেই হয়ে উঠছে হাসির পাত্র। প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। তাঁর মতে খুব ধীর গতিতে চলছে পাকিস্তান (Mohsin Naqvi)।

পাকিস্তানের এই প্রাক্তন তারকা মনে করেন পাকিস্তানের নাম প্রত্যাহারের সময় চলে গিয়েছে, নাম প্রত্যাহার আর সম্ভব নয়। তবে পূর্ণ বিশ্বকাপ বয়কট না করতে পারলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট এখনও সম্ভব। লতিফ বলেন, ‘যদি পাকিস্তান সরকার বলে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না, আইসিসি সেটা মেনে নিতে বাধ্য হবে। সেটা না মানলে, তখনই আসল সমস্যার সূত্রপাত।’ পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানান, ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও, খেলা উচিত নয় পাকিস্তানের। লতিফ বলেন, ‘আমরা খেলব না। প্রতিবাদস্বরূপ আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে।’
আরও পড়ুন: Anandapur Fire: শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে ‘উদ্দাম’ নাচ! পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
লতিফ আরও বলেন, ‘প্রতিবাদের সময় পেরিয়ে গিয়েছে। সব সিদ্ধান্তের একটা নির্দিষ্ট সময় আছে। পরিস্থিতি গরম থাকতে থাকতে সিদ্ধান্ত নিতে হত। গত সপ্তাহে আইসিসির বৈঠকের পরই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত ছিল। আমরা বাংলাদেশকে সমর্থন করেছি। ওদের পাশে থেকেছি। এবার সেই পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বয়কট করলে, তেমন প্রভাব পড়বে না।’ পিসিবি প্রধান জানিয়েছেন বিশ্বকাপ খেলার বিষয়টি শুক্রবার বা পরের সপ্তাহের সোমবারের মধ্যে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে (Mohsin Naqvi)।


