Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, মঙ্গলবার থেকেই দুবাইতে চারদিনব্যাপী এই আইসিসি বৈঠকের আয়োজন হওয়ার কথা (ICC Meeting)। তবে সেই বৈঠকে থাকবেন না নকভি?
আইসিসি-র বৈঠকে অনুপস্থিত নকভি? (ICC Meeting)
একমাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিজয়ী দল ভারতের হাতে এশিয়া কাপের ট্রফি হাতে আসেনি। সেই নিয়ে টানাপোড়েন চলছে এখনও। বিসিসিআইয়ের তরফে এই মাসেই আয়োজিত আইসিসির বৈঠকে সেই বিষয়টি তোলা হতে পারে বলে জোর জল্পনা। তবে যাঁর বিরুদ্ধে এশিয়া কাপ আটকে রাখার অভিযোহ সেই মহসিন নকভিই (Mohsin Naqvi) এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে খবর (ICC Meeting)।
এই বৈঠকের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মহসিন নকভিকে এশিয়া কাপ ট্রফি হস্তান্তর করার জন্য বারংবার চিঠি লেখা হয়েছে বলে খবর। তবে মহসিন নিজের সিদ্ধান্তে অনড়, এশিয়া কাপ ট্রফি তিনি তখনই তুলে দেবেন যখন কেউ তা তাঁর হাত থেকে নেবে। এমনকী তিনি এসসির কার্যালয় থেকেও ট্রফি গোপন স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন বলে খবর।
আজ, মঙ্গলবার থেকেই দুবাইতে চারদিনব্যাপী এই আইসিসি বৈঠকের আয়োজন হওয়ার কথা। কিন্তু ‘ঘরোয় রাজনৈতিক কারণে’ মহসিন নকভি এই বৈঠকে থাকছেন না বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। পিসিবির এক সূত্রের তরফে এই খবর জানানো হয়েছে। ঠিক কোন রাজনৈতিক কারণে নকভি বৈঠকে থাকছেন না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি রিপোর্টে। মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। পাশাপাশি তিনি আবার পড়শি দেশের মন্ত্রীও।

আরও পড়ুন: Cristiano Ronaldo: ‘মেসি না’, GOAT বিতর্কে নিজেকেই বাছলেন রোনাল্ডো
এসিসি প্রধান হওয়ার জন্য নকভিরই এশিয়া কাপ ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে সূর্যকুমার যাদবরা তাঁর হাত থেকে ট্রফি নিতে রাজি না থাকায় তিনি ট্রফি নিয়ে ফায়ার যান। তারপর থেকেই ট্রফি নিয়ে টালবাহানা অব্যাহত। সেই ট্রফি এখনও ভারতের হাতে আসেনি। সেই নিয়ে এই আসন্ন বৈঠকে বিসিসিআই সুর চড়াতে চলেছিল। কিন্তু নকভি সেই বৈঠকে থাকছেন না। এই বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির মসনদে বসার পর থেকেই আর নকভি আইসিসির বৈঠকগুলিতে উপস্থিত থাকেননি। এবার দেখার আইসিসি বৈঠকশেষে কী সিদ্ধান্ত নেওয়া হয় (ICC Meeting)।


