Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বিকেলে আংশিক ভর্তি স্টেডিয়ামে মোহনবাগান-ওড়িশা ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলো বাগান ব্রিগেড (Mohun Bagan)।
যুবভারতী সবুজ মেরুন (Mohun Bagan)
শুক্রবার বিকেলে আংশিক দর্শক নিয়ে অনুষ্ঠিত হয় মোহনবাগান-ওড়িশা ম্যাচ। এই দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার সমর্থক। ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকরা এই ম্যাচে গলা ফাটালেন সবুজ মেরুনের জন্য। আর তাদের হতাশ করেনি বাগান ব্রিগেড। বড় ব্যবধানে জয়ে সমর্থকরা হাসি মুখে মাঠ ছেড়েছেন। তবে স্টেডিয়াম জুড়ে তখন একটাই নাম উচ্চারিত হচ্ছে জেমি ম্যাকলারেন (Mohun Bagan)।
কলকাতা শহরের ফুটবল ফিভার বা ফুটবল ম্যানিয়া বারবার থেকেছে অন্য মাত্রায়। আর আজ এই দিন যুবভারতী সাক্ষী থাকলো ম্যাকা ম্যানিয়ার। ওড়িশাকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। একই ওড়িশা এফসির বিরুদ্ধে হ্যাটট্রিক সহ চার গোল করেন জেমি ম্যাকলারেন। মোহামেডানের পর ওড়িশার বিরুদ্ধে জিতে এখন বাগান শিবির অপরাজিত। মরশুমের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছেন জেমি ম্যাকলারেন। প্রথম হাফেই এলো তাঁর হ্যাটট্রিক। দ্বিতীয় হাফে আরও এক। শুক্রবারের সন্ধ্যে তখন আড্ডা আর চায়ের কাপে ঝড় তুলেছেন জেমি (Mohun Bagan)।

চারদিক মুখরিত হতে থাকলো তাঁর নামে। আগের আইএসএল-এ ১২ গোল ছিল তাঁর দখলে। এবার ৪ ম্যাচেই ৭ গোল তাঁর ঝুলিতে। এই মরশুমে চারে চার এখনও মোহনবাগানের। কেরল ব্লাস্টার্স, চেন্নাইন এফসি, মহমেডানের পর ওড়িশা এফসি। চার জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একনম্বরে মোহনবাগান। পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যেও অনেকটাই পিছনে রয়েছে বাকি দলগুলি মোহনবাগানের থেকে। এই মরশুমের শুরুতেও সাংবাদিক বৈঠকে সার্জিও লোবেরা জানিয়েছিলেন তিনি দল নিয়ে আত্মবিশ্বাসী তবে ম্যাচ বাই ম্যাচ তিনি ভাবতে চান। সেই মতো যে দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিটা খেলায়।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘মানুষই তৃণমূলের শক্তি’, ধর্নামঞ্চ থেকে বার্তা অভিষেকের, বাঁধলেন নতুন স্লোগান!
এদিন মোহনবাগান কর্তৃপক্ষের দেওয়া হিসেবে অনুযায়ী, মোট ২৯,৭৭৭ সমর্থক হয়েছিল। অর্ধেক স্টেডিয়ামেই বাজিমাত করেন ম্যাকলারেন। মহমেডানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর এদিনও দুরন্ত জয়। আবারও গোল পাঁচ। আগের ম্যাচে শুরুতে এক গোল হজম করে পাঁচ গোল দিয়েছিল সবুজ মেরুন। এদিন তিন গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল হজম করে বাগান। বিরতিতে স্কোর ছিল ৪-১। দ্বিতীয়ার্ধে আরও এক গোল যোগ করে বাগান শিবির। চার গোল ম্যাকলারেনের। এক গোল রয়েছে অ্যালবার্তো রডরিগেজের খাতায়। কমজোরী ওড়িশাকে খড়কুটোর মতো উড়িয়ে দিল বাগান (Mohun Bagan)।


