Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ হল অপেক্ষা। মেরিনার্সরা যার অপেক্ষায় প্রহর গুনছিলেন রবিবার সকালেই তিনি শহরে পা রাখলেন। কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) নতুন কোচ পানাগিওটিস ডিলমপেরিস। রবিবার সকাল সাতটা নাগাদ শহরের মাটিতে পা রাখেন ‘প্যানোস’ নামে পরিচিত গ্রিক এই কোচ। আগামী এক মরসুমের জন্য সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত তিনি।
কোচের ওপর ভরসা (Mohun Bagan)
গত কয়েক সপ্তাহ ধরে মেরিনার্সদের মনে ছিল একটাই প্রশ্ন কবে শহরে আসবেন নতুন কোচ? সেই অপেক্ষা শেষ করে রবিবার সকালেই তিনি চলে এলেন দলের হাল ধরতে। পাঞ্জাব এফসি-র প্রাক্তন এই কোচের ওপর ভরসা রেখেই নতুন মরসুমের পরিকল্পনা সাজাচ্ছেন মেরিনার্সরা (Mohun Bagan)। গত মরসুমে অল্পের জন্য ট্রফি হাত ছাড়া হয়েছিল মোহনবাগানের। এবার সেই ব্যর্থতা ভুলে নতুন কোচের ওপর ভরসা রেখে শুরু করতে চাইছেন মোহনবাগান সমর্থকরা। তাদের হৃদয়ে এখন নতুন আশা।
কোচের বক্তব্য (Mohun Bagan)
ক্লাবের দায়িত্ব গ্রহণ করেই ডিলমপেরিস স্পষ্ট করে দিয়েছেন তাঁর মানসিকতার কথা। তিনি দলের মধ্যে শৃঙ্খলা এবং সাহসী মানসিকতা বজায় রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব পাওয়া যেকোনও কোচের কাছেই বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ নিতে তিনি বদ্ধপরিকর। সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, মাঠের পারফরম্যান্সের মাধ্যমে তিনি এমন ফুটবল উপহার দিতে চান, যাতে আপামর বাগান জনতা গর্ববোধ করেন।
আরও পড়ুন: WC Nandan: নন্দনের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার অভিনব ব্যবস্থা রাজ্য সরকারের
অনুশীলন শুরু (Mohun Bagan)
উল্লেখ্য, বাস্তব রায়ের তত্ত্বাবধানে ইতিমধ্যেই ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দেশ থেকেই সহকারী কোচ বাস্তব রায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। ডিলমপেরিসের উপস্থিতিতে সেই প্রস্তুতি এবার নতুন মাত্রা পাবে। আগামী ২৫ জুলাই ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মরসুমের প্রথম বড় ম্যাচ। তার আগেই দলের প্রতিটি খেলোয়াড়কে নিজের ছাঁচে গড়ে তুলতে চাইবেন প্যানোস।

প্যানোসের কোচিং (Mohun Bagan)
পাঞ্জাব এফসিতে থাকাকালীন তাঁর অধীনে দল যেভাবে দাপুটে ফুটবল খেলেছিল, ঠিক তেমনই এক আক্রমণাত্মক এবং সুসংহত মোহনবাগান দেখার অপেক্ষায় বসে আছেন সমর্থকরা। ময়দানের উত্তাপ বাড়ছে, নতুন কোচের অধীনে কি আবার ট্রফি জয়ের স্বাদ পাবে বাগান? নতুন মরসুমের শুরুতে এখন সব পথ এসে মিশেছে পানাগিওটিস ডিলমপেরিসের দিকেই। সবুজ-মেরুন জার্সির মর্যাদা রক্ষায় তিনি কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।



