Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রথমবার ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লির ‘সেবা তীর্থ’-এ বৈঠক করেন। চার দিনের এই সফরে তিনি কোয়াডভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন(Marco Rubio)।
রুবিওকে স্বাগত (Marco Rubio)
ভারত পৌঁছে রুবিওকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এই সফর ভারত-আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
কলকাতায় মাদার টেরিজার সমাধিতে প্রার্থনা
দিল্লি যাওয়ার আগে রুবিও কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির সদর দফতর পরিদর্শন করেন এবং মাদার টেরিজার সমাধিতে প্রার্থনা করেন। স্ত্রী জ্যানেটকে সঙ্গে নিয়ে তিনি সিস্টারদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মিশনারিজ অব চ্যারিটির সিস্টার মেরি হুয়ান জানান, রুবিও গৃহহীন, মরণাপন্ন ও কুষ্ঠরোগীদের সহায়তা নিয়ে কথা বলেছেন। “তিনি প্রার্থনা করতে পেরে খুশি ছিলেন, আমরাও তাঁকে পেয়ে আনন্দিত,” বলেন তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, এই সফর শুধু নীতিগত সম্পর্ক নয়, “দুই দেশের অভিন্ন মূল্যবোধের প্রতিফলন”।
কোয়াড বৈঠকে চিন ইস্যু
রুবিও কোয়াড বৈঠকে অংশ নেবেন, যেখানে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া রয়েছে। এই জোটকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাব মোকাবিলার কূটনৈতিক মঞ্চ হিসেবে দেখা হয়। চিন অতীতে কোয়াডকে সমালোচনা করে বলেছে, এটি বেইজিংকে ঘিরে রাখার চেষ্টা।
ট্রাম্পের চিন সফরের পর (Marco Rubio)
রুবিওর ভারত সফর এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চন সফরের পরপরই। বেইজিংয়ে ট্রাম্প মার্কিন-চীন সম্পর্ককে “জি-২” বলে উল্লেখ করেছিলেন, যা মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন: Ayushman Bharat: কেন্দ্রের আর্থিক অনুমোদন: জুলাই থেকেই রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’
জ্বালানি ও পশ্চিম এশিয়া পরিস্থিতি (Marco Rubio)
সফরের আগে রুবিও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের “দারুণ অংশীদার” এবং তেল রপ্তানির নতুন সুযোগ নিয়ে আলোচনা হবে। ইরানকে ঘিরে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে সংকটের কারণে ভারতের জ্বালানি নিরাপত্তাও এখন বড় আলোচ্য বিষয়।



