Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাটের দাপুটে জয়। আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই (MS Dhoni)।
চেন্নাইয়ের লজ্জার হার (MS Dhoni)
চলতি মরশুমে আইপিএল শুরু হওয়ার সময় থেকে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চর্চা চলছিল সেটা হল ধোনি কবে মাঠে নামবেন হলুদ জার্সি গায়ে। সেই অপেক্ষা শেষ হল চেন্নাইয়ের আইপিএল বিদায় দিয়ে কিন্তু একটিও ম্যাচে মাঠে নামলেন না ধোনি। একদিকে দল ছিটকে যাওয়া আর অন্যদিকে ধোনিকে মাঠে না দেখা, সব মিলিয়ে সমর্থকরা শুধুই হতাশ হলেন এই আইপিএল-এ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ গুজরাটের কাছে লজ্জাজনক হার চেন্নাইয়ের। অন্যদিকে এই ম্যাচ জিতে শেষ দুইয়ে থাকার দৌড়ে এক ধাপ আরও এগিয়ে থাকলেন গিলরা (MS Dhoni)।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন শুভমন গিল এবং সাই সুদর্শন। ১২৫ রানের জুটি গড়েন গুজরাটের এই দুই ওপেনার। শুভমান এই দিন অধিনায়োকোচিত ইনিংস খেলেন এবং দলকে নেতৃত্ব দেন সামনে থেকে। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন তিনি। তিনে নেমে রানের গতির গিয়ার পাল্টাতে দেননি জশ বাটলার। ২৭ বলে ৫৭ রানের দাপুটে ইনিংস খেলে নট আউট থাকেন বাটলার। অন্যদিকে ওপেনে নেমে সাই সুদর্শন ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলে দলের ইমারত শক্ত করে দেন।

এরপর নেমে রাহুল তেওয়াটিয়া ও ওয়াশিংটন রান না পেলেও প্রথম তিন ব্যাটার কাজটা করে দেন। এই তিন ব্যাটারের জোরেই গুজরাটের রান ২০ ওভারের শেষে পৌঁছে যায় ২২৯ রানে (MS Dhoni)।

রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় চেন্নাই। প্রথম ওভারেই স্যামসনকে শূন্য রানে ফেরান সিরাজ। চেন্নাইয়ের মূল ভরসা সঞ্জু ফিরে যাওয়ায় বড় ধাক্কা লাগে চেন্নাইয়ের। ঋতুরাজ ফেরেন ১৬ রানে। নির্বাচকদের নজরে ঋতুরাজ থাকলেও একদিকে তাঁর কম স্ট্রাইক রেট এবং ধীর খেলার জন্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এরপর শুধুই আসা আর যাওয়া। ম্যাট শর্ট, উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ব্রেভিস, কেউই দলের হাল ধরতে পারেননি।
আরও পড়ুন: Gift Nifty: সপ্তাহের শেষে কেমন থাকবে মার্কেটের হাল?
১৭ বলে ৪৭ করে কিছুটা ম্যানেজ করার চেষ্টা করেন শিবম দুবে। তবে ততক্ষণে চেন্নাই ম্যাচের বাইরে। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। তিনটি করে উইকেট নিয়ে দলকে জেতান সিরাজ, রাবাডা এবং রশিদ খান।

পাঁচবারের আইপিএল খেতাব জয়ী দল যেমন লজ্জার হারে ছিটকে গেল তেমন অন্যদিকে ধোনি এমন এক নজির গড়লেন যা বিরল। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন ধোনি। কিন্তু এটাই প্রথম মরশুম যেখানে একটিও ম্যাচে তিনি মাঠে নামলেন না। তবে এবার ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্কের ইতি আরও জোরালো হল। এমনিও শোনা হচ্ছিল যে চেন্নাই টিম কতৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ধোনির। এখন দেখার ধোনি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কী জানান (MS Dhoni)।


