Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে জয়ের মুখ দেখল মুম্বই। মুম্বইয়ের দাপটের সামনে দাঁড়াতেই পারল না গুজরাট (Mumbai Indians)।
GT-কে গুঁড়িয়ে জয় MI-এর (Mumbai Indians)
মুম্বই দলের সমর্থকরা কার্যত হতাশ হয়ে পড়েছিলেন। কারণে তাঁদের দল টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি। একদিকে দলের খারাপ পারফরম্যান্স অন্যদিকে রোহিত শর্মার চোট। এরপর প্রশ্ন উঠতে থাকে হার্দিকের অধিনায়কত্ব নিয়েও। কিন্তু গতকাল গুজরাটের ম্যাচ ছিল মুম্বইয়ের কামব্যাক মঞ্চ। আইপিএল-এর অন্যতম সফল দল মুম্বইয়ের থেকে এরকমই রাজকীয় প্রত্যাবর্তন আশা করে সমর্থকরা (Mumbai Indians)।
চলতি আইপিএল-এ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল মুম্বইয়ের আর সেখান থেকেই ঘুরে দাঁড়াল মুম্বই। প্রতিপক্ষ গুজরাটকে দাঁড়াতেই দিল না তিলক ভর্মাদের সামনে। কেন তাঁরা অন্যতম সফল দল সেটা আবার প্রমাণ করল মুম্বই। ৪৫ বলে তিলকের ১০১ রান আর অন্যদিকে বোলারদের দাপট সব মিলিয়ে এক তরফ জয় মুম্বইয়ের। গুজরাট দলের মোট স্কোর তিলক ভর্মার থেকেও কম। এই ম্যাচে চলতি আইপিএল-এর প্রথম উইকেট পেলেন বুমরা।

এই দিন বল হাতে আগুন ঝরালেন অশ্বনী কুমার। এই বড় ব্যবধানে জয়ের কারণে পয়েন্ট টেবিলে বড় জাম্প দিল মুম্বই। হার্দিক ছাড়া বাকি কোনও বোলারই বেশি রান খরচ করেনি।
ব্যাটিংয়ের শুরুতে একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বই। দ্রুত আউট হন কুইন্টন ডি কক (১৩), দানিশ মালেওয়াড় (২), সূর্যকুমার যাদব (১৫)। এই সময় আবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দেয় সমর্থকরা। হার্টবিট যেন সেই সময় সীমা ছাড়িয়েছে। কারণ হয়ত আবার একটা হারের মুখ দেখতে চলেছে পাঁচ বারের আইপিএল জয়ী দল। কিন্তু সেখান থেকে পাল্টায় খেলার চিত্র। ম্যাচের হাল ধরেন তিলক ভর্মা এবং নমন ধীর (Mumbai Indians)।

৩২ বলে ৪৫ রান করে আউট হন নমন ধীর। যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেখান থেকে দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান তিলক। শুরুটা খুব জোরালো না করলেও ধীরে ধীরে ফর্মে ফেরেন তিলক। প্রথম ২২ বলে ১৯ রান আর সেখান থেকে শেষ ২৩ বলে ৮২ রান। এর মধ্যে এক ওভারে নেন ২৬ বলে। ৩৩ বলে করেন হাফ সেঞ্চুরি।

ইনিংসের শেষ বলে প্রসিধ কৃষ্ণর বলে চার হাঁকিয়ে পূর্ণ করেন নিজের শতরান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যুগ্ম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিলক। ৫ উইকেটে ১৯৯তে থামে মুম্বই।
২০০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় গুজরাট। প্রথম ওভারের প্রথম বলেই সাই সুদর্শনকে আউট করেন বুমরা আর সঙ্গে সঙ্গে সমর্থকদের মধ্যে দেখা যায় উল্লাস। চলতি আইপিএল-এ এই প্রথম উইকেট পেলেন তিনি। পরের ওভারেই হার্দিকের বলে ফেরেন বাটলার (৫)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে পঞ্চম ওভারেই জ্বলে ওঠেন অশ্বনী কুমার। ১৪ রানে ফেরান গিলকে। অষ্টম ওভারে মিচেল স্যান্টনার নিজের দক্ষতা দেখান। একই ওভারে ফেরান ওয়াশিংটন সুন্দর (২৬) ও গ্লেন ফিলিপ্সকে (৬)।
আরও পড়ুন: Yogi Adityanath: এবার খেলা শেষ, উন্নয়ন শুরু: তৃণমূলকে হুঁশিয়ারি আদিত্যনাথের
বাকি দায়িত্ব সামলে নেন তরুণ বাঁহাতি পেসার অশ্বনী কুমার। ১১ তম ওভারে আউট করেন রাহুল তেওয়াটিয়াকে (৮)। নিজের পরের ওভারেই জোড়া ধাক্কা দেন। সাজঘরে ফেরান রশিদ খান (৪) ও শাহরুখ খানকে (১৭)। ম্যাচ শেষে তিনি স্পেল শেষ করেন ৪ ওভারে ৪ উইকেট নিয়ে আর যার জন্য খরচ করেন ২৪ রান (Mumbai Indians)।


