Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সল্টলেকের বুকে ফের আতঙ্ক হাসপাতালে আগুন, দমকলের তৎপরতায় রক্ষা পেল বহু প্রাণ (Anandalok Hospital)। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক, দ্রুত উদ্ধারকাজ এবং পুরনো দুঃসহ স্মৃতির ফিরে আসা সব মিলিয়ে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক (Anandalok Hospital)
Salt Lake-এর ব্যস্ত অঞ্চলে অবস্থিত Anandalok Hospital-এ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি জানলা দিয়ে প্রথমে আগুনের লেলিহান শিখা দেখা যায়, তারপরই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
অপারেশন থিয়েটারের এসি থেকেই বিপত্তি! (Anandalok Hospital)
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, অপারেশন থিয়েটারের পাশে থাকা এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এই ধরনের যান্ত্রিক ত্রুটি যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে এই ঘটনায়।

রোগী সরাতে যুদ্ধকালীন তৎপরতা (Anandalok Hospital)
আগুন লাগার খবর পাওয়া মাত্রই শুরু হয় উদ্ধারকাজ। হাসপাতালের কর্মী, দমকল ও পুলিশ মিলে দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। অপারেশন থিয়েটারের পাশের রোগীদেরও দ্রুত বের করে আনা হয়, একাধিক রোগীকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, অনেক রোগীকে হাসপাতালের অন্য বিল্ডিংয়েও সরানো হয় এক কর্মীর কথায়, “কালো ধোঁয়া দেখেই আমরা দেরি না করে রোগীদের সরিয়ে দিই।”
ঘটনাস্থলে দমকল ও পুলিশের তৎপরতা (Anandalok Hospital)
প্রথমে ২টি, পরে মোট ৩টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পাশাপাশি Bidhannagar East Police Station-এর পুলিশও দ্রুত পৌঁছে যায় এবং উদ্ধারকাজে সহায়তা করে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে কোনও রোগী আহত হননি, কেউ আটকে নেই, তা নিশ্চিত করতে প্রতিটি তলা তল্লাশি চলছে
আতঙ্কে বাইরে বসে রোগীরা, উদ্বেগে পরিবার
হাসপাতালের বাইরে বহু রোগী ও তাঁদের পরিবারকে উদ্বিগ্ন অবস্থায় বসে থাকতে দেখা যায়। চিকিৎসাধীন মানুষদের হঠাৎ এই পরিস্থিতিতে বাইরে এনে বসানোয় আতঙ্ক আরও বেড়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Dipshita Dhar: মিথ্যে বলছে দীপ্সিতা, প্রতিবাদে রাস্তায় নামল মিছিল
পরপর অগ্নিকাণ্ড, উঠছে প্রশ্ন
উল্লেখযোগ্যভাবে, এর আগের দিনই বর্ধমানের একটি নার্সিংহোমে ভয়াবহ আগুন লাগে। পরপর এমন ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামোর অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে, ফায়ার সেফটি অডিট, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, জরুরি উদ্ধার পরিকল্পনা, এসব কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠছে।



