Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেন পাকিস্তান সুপার লিগে খেলার (Mustafizur Rahman)।
PSL-এ খেলবেন মুস্তাফিজুর (Mustafizur Rahman)
মুস্তাফুজুরকে আইপিএল থেকে খালি হাতেই ফিরতে হলো। তবে এবার তাঁর পাশে দাঁড়াল পাকিস্তান। পাকিস্তান বরাবরই চেষ্টা করেছে আইপিএল-এ টেক্কা দিতে। কিন্তু তারপরেও ক্রিকেটারদের পছন্দের তালিকায় আইপিএল-এর জায়গা থেকেছে PSL-এর অনেক উপরে। আইপিএল-এ টেক্কা দেওয়ার জন্য একই সময়ে পাকিস্তান এই লিগের ঘোষণা করেছে। তবুও প্রথম সারির ক্রিকেটাররা সই করেন আইপিএল-এ। এবার ভারতীয় বোর্ড মুস্তাফুজুরকে আইপিএল খেলতে না দেওয়ায় তাকে ছাড়তে হয়েছে কলকাতাকে আর সেই সুযোগে মুস্তাফিজুরকে সই করাল পাকিস্তান (Mustafizur Rahman)।
পাকিস্তান সুপার লিগ তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে যে তারা সই করিয়েছে মুস্তাফিজুরকে। তবে তিনি এই টুর্নামেন্টে কোন দোলের হয়ে খেলবেন সেটা এখনও জানানো হয়নি। মুস্তাফিজুরকে কত বেতন দেওয়া হবে সেটাও জানানো হয়নি। কলকাতার হয়ে খেললে তিনি পেতেন ৯.২০ কোটি টাকা। তবে পাকিস্তানের এই লিগে এর ধারেকাছে বেতন পাবেন না বলেই সূত্রের খবর।

বর্তমানে তিনি এখন খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এরপর তাঁর খেলার কথা ছিল আইপিএল-এ। বোর্ড তাকে বাদ দেওয়ায় কোনও টাকা পাবেন না। কারণ চুক্তিতে থাকা কোনও প্লেয়ার শিবিরে যোগ দিলে তবেই বেতন পান। তিনি যেহেতু শিবিরে যোগ দেননি তাই সেই টাকা তিনি পাবেন না। তাঁর কাছে পথ রয়েছে আইনের দ্বারস্থ হওয়ার। তবে তিনি কী করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Jewellery Stocks: পতনের আবহেও দাম বাড়ছে জুয়েলারি স্টকের
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নির্দেশের পরেই বাংলাদেশ নিজেদের দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। তারপরেই তারা ICC-র কাছে চিঠি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে না আসার দাবি জানায়। ICC এর জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। বাংলাদেশকে ভারতে খেলতে আসতে হবে আর না আসলে তাদের পয়েন্ট কাটা যাবে। সব মিলিয়ে চাপে বাংলাদেশ আর অবস্থায় তাঁর PSL খেলা (Mustafizur Rahman)।


