Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বুধবার, বাংলা বছর ১৪৩২-এর পৌষ মাস (Horoscope Today)। পঞ্জিকা অনুযায়ী সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে পৌষ কৃষ্ণা চতুর্থী তিথি, এরপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী। আজ চাঁদের অবস্থান সিংহ রাশিতে এবং সূর্য অবস্থান করছে ধনু রাশিতে। আয়ুষ্মান ও সৌভাগ্য যোগের প্রভাবে আজ অনেকের জীবনেই শুভ ফল দেখা যেতে পারে। মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সূর্যোদয় সকাল ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৮ মিনিটে। সিদ্ধিদাতার কৃপায় কিছু রাশির ভাগ্য আজ উজ্জ্বল হলেও কয়েকটি রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
মেষ রাশি (Horoscope Today)
আজ আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা (Horoscope Today) প্রবল। কৃষি বা পণ্যভিত্তিক ব্যবসায় লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতির ইঙ্গিত রয়েছে। বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং শিক্ষাজীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

বৃষ রাশি (Horoscope Today)
প্রাপ্য অর্থ পেতে দেরি হতে (Horoscope Today) পারে। তবে আগুন বা জ্বালানি সংক্রান্ত ব্যবসায় লাভের যোগ রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি। শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য দিনটি আশাব্যঞ্জক।
মিথুন রাশি (Horoscope Today)
আজ ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকর (Horoscope Today) করার সুযোগ আসবে। অংশীদারি কাজে লাভের সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসাজনিত খরচ বাড়তে পারে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে।

কর্কট রাশি (Horoscope Today)
শরীর ও মন-দুটো দিকেই সাবধান থাকা দরকার। ঠান্ডাজনিত সমস্যা বা ত্বকের অসুবিধা দেখা দিতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়।
সিংহ রাশি
অর্থাগম ভালো হলেও কথাবার্তায় সংযম না রাখলে শত্রু তৈরি হতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সুখবর মিলতে পারে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব আজ শুরু না করাই ভালো।
আরও পড়ুন: Sweater Tips: শীতে একই সোয়েটার কতদিন পরা উচিত?
কন্যা রাশি
পরিশ্রম ও বুদ্ধির জোরে অসম্ভবকে সম্ভব করার দিন। ব্যবসায় লাভ হবে, তবে স্বাস্থ্য বিশেষ করে রক্তচাপের দিকে নজর দিন। আইনি জটিলতা এড়িয়ে চলুন।
তুলা রাশি
বিরোধ ও আর্থিক চাপ বাড়তে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে লাভের ইঙ্গিত থাকলেও চুক্তির ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন।
বৃশ্চিক রাশি
পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য আসবে। চাকরির সুযোগ ও আর্থিক সাহায্যের যোগ রয়েছে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন হতে পারে।
ধনু রাশি
মানসিক চাপ ও শারীরিক অস্বস্তি আজ বিরক্ত করতে পারে। ভ্রমণ সংক্রান্ত খরচ বাড়বে এবং ভাইবোনের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে।

মকর রাশি
সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে অগ্রগতিতে বাধা আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটতে পারে, নতুন বাহন কেনার সম্ভাবনাও রয়েছে।
কুম্ভ রাশি
সরকারি চাকরি বা নতুন সম্পত্তির যোগ রয়েছে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। চোখের যত্ন নিন।
মীন রাশি
দিনটি মোটের উপর শুভ। সামাজিক সম্মান বাড়বে এবং পছন্দের চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন।


