Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘণ্টা আগে (Kunal Ghosh) উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের এই ঘটনায় গাড়ির কাচ ভাঙচুর এবং কুণাল ঘোষ আহত হওয়ার দাবি করেছেন তিনি।
শর্ত সাপেক্ষে সভার অনুমতি (Kunal Ghosh)
আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল ৪টে (Kunal Ghosh) থেকে শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভায় সর্বাধিক এক হাজার মানুষের উপস্থিতি এবং নির্দিষ্ট সময়সীমা-সহ একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাই কোর্ট।
কুণালের অভিযোগ (Kunal Ghosh)
এরই মধ্যে সভাস্থলের দিকে যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি গাড়ি ঘিরে ধরে ডিম, পাথর এবং অন্যান্য জিনিস ছুড়তে থাকেন। এতে গাড়ির একাধিক কাচ ভেঙে যায় এবং সেই ভাঙা কাচে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে বলে দাবি করেন তৃণমূল বিধায়ক।
কুণাল ঘোষ বলেন, “যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। চুরমার করে দিয়েছে গাড়ি। মমতার সভায় যাচ্ছিলাম। লাঠি-রড নিয়ে দাঁড়িয়েছিল। পুরো রাস্তা আটকে দিল। আমার সারা শরীর কাচে ভরা।”
আরও পড়ুন: Bank Strike: ২৮ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক ধর্মঘট, তার আগে রবিবার কি খুলবে ব্যাঙ্ক?
ঘটনার জন্য তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, ঘটনাটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফলে হামলার নেপথ্যে কারা ছিল, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


