Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: কলকাতা পুরসভা নির্বাচন (Kolkata Municipal Elections) ঘিরে আবারও আইনি জট! রায় ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট বা সূচি প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চূড়ান্ত শুনানি শেষ হবার পর রায় দান স্থগিত রেখেছিল আদালত। শুক্রবার ৬ নভেম্বর অর্থাৎ আজ রায় ঘোষণা করল হাইকোর্ট।
কী রায় দিল কোর্ট? (Kolkata Municipal Elections)
কলকাতা কর্পোরেশনের নির্বাচন নিয়ে তৈরি হল (Kolkata Municipal Elections) চরম অনিশ্চয়তা। পুরো ভোটের দিন ঘোষণায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুর ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। কলকাতা কর্পোরেশনের ডিলিমিটেশন মামলায় শুক্রবার জানিয়ে দিল হাইকোর্ট।
মামলাকারীর কী অভিযোগ? (Kolkata Municipal Elections)
কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ নিয়ে আবারো তৈরি হলো (Kolkata Municipal Elections) আইনি জটিলতা। কলকাতা পুরসভার পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের পর ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯টি। এই ডিলিমিটেশনকে অযৌক্তিক বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন দীপু দাস নামে এক বাম নেতা। মামলাকারীর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের সময় এলাকায় গিয়ে জনশুনানি বা জনগণের মতামত নেওয়ার প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়নি। ওয়ার্ডের জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান সহ একাধিক বিষয় ডিলিমিটেশনের সময় বিবেচনা করা হয়নি। শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা মাথায় রেখেই এই ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ মামলাকারীর।
অক্টোবরের শেষ সপ্তাহে এই মামলাটি ওঠে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চে। কিন্তু বিচারপতি কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে রাজি হননি। তবে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য্য। মামলাকারীর বক্তব্য ছিল, নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর এই আবেদনের কোনও গুরুত্ব থাকবে না। তাই আদালত অন্তর্বর্তীকালীন কোনও নির্দেশ দিক। সেই সময়ে সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছিল।
আরও পড়ুন: Kalipuja Weather 2026: শীতের আমেজ এখনই নয়, আগামী তিন দিনে কতটা নামবে বাংলার তাপমাত্রা?
সিঙ্গেল বেঞ্চের এই অবস্থানকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন এখনই কলকাতা কর্পোরেশন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারবে না। পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। রায় দান স্থগিত রেখেছিল আদালত।


