Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ।আজ সকাল ৭টা থেকেই ময়দানে নামছে র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ (Voting Day)। মূলত দক্ষিণ কলকাতার ভবানীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার—এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হচ্ছে বিশাল বাহিনী।

গুরুত্বপূর্ণ পয়েন্ট (Voting Day)
১. ভবানীপুর থানা এলাকা
২. ডায়মন্ড হারবার পুলিশ লাইন
শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতেই এই আগাম সতর্কতা। ইতিমধ্যেই বাহিনীর জওয়ানরা নির্দিষ্ট এলাকায় পৌঁছে গিয়েছেন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখেই এই রুট মার্চ বা মোতায়েন প্রক্রিয়া চলবে।
যোগাযোগের মাধ্যম (Voting Day)
ভবানীপুর এলাকার জন্য দায়িত্বরত অফিসারের নম্বর হল 7004258733 এবং ডায়মন্ড হারবার এলাকার জন্য দায়িত্ব সামলাচ্ছেন যিনি, তাঁর নম্বর 9810704489। এই দুই আধিকারিকের তত্ত্বাবধানেই গোটা নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
শেষ দফার নির্বাচন
আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে নির্বাচন চলছে। ৭ টা থেকে বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে। প্রথম দফায় রেকর্ড ভোটদান হয়েছে। ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। এবার দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।



