Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বছর শুরুতেই এসআইআর প্রক্রিয়া চলাকালীনই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী । আগামী জানুয়ারির মাঝামাঝি দু’দিনের সফরে রাজ্যে আসছেন তিনি। এই সফরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া রাজনৈতিক সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জোড়া সভা মোদির(Narendra Modi)
দলীয় সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলার দুপ্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর(Narendra Modi)। ১৭ তারিখ উত্তরবঙ্গের মালদহ ও ১৮ তারিখ হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে চর্চা।
এখনও আলোচনায় তাহেরপুরের ঘটনা(Narendra Modi)
এর আগেও গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি(Narendra Modi)। তবে খারাপ দৃশ্যমানতার কারণে তাঁর হেলিকপ্টার তাহেরপুরে নামতে পারেনি। বাধ্য হয়ে হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ওই বক্তৃতায় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং রাজ্যে পরিবর্তনের ডাক দেন।
আরও পড়ুন: Weather Update: হঠাৎ উধাও হাড়কাঁপানো শীত, তবে কি বিদায় নিচ্ছে শীতকাল?
তুঙ্গে রাজনৈতিক উত্তাপ
যদিও এখনও বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবুও রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং তার জবাব ব্যালট বাক্সে দেবেন ভোটাররা।
অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া চলছে। বিজেপির মতে, সেই কারণেই তৃণমূল ভয় পাচ্ছে।
পরিবর্তনের দাবি বিজেপির
এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই গত ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে তিনি দাবি করেন, এবার বাংলায় পরিবর্তন নিশ্চিত এবং বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে। এর পর গতকাল মালদহের চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সনাতনী হিন্দুরা একজোট হলে বিজেপি ২২০ আসন পাবে।
আরও পড়ুন: Migrant Labourer Death: পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গোয়ায়! দোষীদের শাস্তির দাবি পরিবারের
নতুন বছরে মোদির বার্তার দিকেই নজর
বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন একের পর এক পরিবর্তনের দাবি তুলছেন, তখন নতুন বছরে পরপর দু’দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এই জোড়া সভা থেকে তিনি কী রাজনৈতিক বার্তা দেন, সেদিকেই এখন নজর গোটা রাজনৈতিক মহলের।


