Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের সংগীতজগতে নেহা কক্কড় (Neha Kakkar) মানেই একের পর এক হিট গান, মঞ্চ কাঁপানো পারফরম্যান্স আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি। কিন্তু সেই নেহাকেই ঘিরে এখন বড় প্রশ্ন-হঠাৎ করে কি বিনোদনজগৎ থেকে সরে দাঁড়াচ্ছেন জনপ্রিয় গায়িকা? তাঁর সাম্প্রতিক একটি বার্তা দেখে এমনই আশঙ্কা করছেন অনুরাগীরা।
আপাতত বিরতি (Neha Kakkar)
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি আবেগঘন (Neha Kakkar) ঘোষণা করেছেন নেহা কক্কড়। সেখানে তিনি জানিয়েছেন, আপাতত তিনি বিরতি নিতে চান সব কিছু থেকেই। শুধু গান বা কাজ নয়, দায়িত্ব এবং সম্পর্ক থেকেও নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও আশ্চর্যের বিষয়, এই বিরতি কত দিনের বা আদৌ তিনি ফিরবেন কি না, সেই বিষয়েও নেহা নিজেই অনিশ্চিত। তাঁর এই বক্তব্য স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

তীব্র সমালোচনা (Neha Kakkar)
এই ঘোষণার ঠিক কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল নেহা ও তাঁর ভাই টনি কক্কড়ের (Neha Kakkar) নতুন গান ‘ললিপপ’। গানটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নেহাকে। অনেকেই গানটিকে অশালীন ও রুচিহীন বলে আক্রমণ করেন। সেই কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের চাপেই কি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি? নাকি এই বিরতির সিদ্ধান্তের পিছনে রয়েছে আরও গভীর কোনও ব্যক্তিগত কারণ-সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

ব্যক্তিগত জীবনে হয়তো কোনও অশান্তি?
নেহার পোস্টে ব্যবহৃত শব্দগুলোও ভাবাচ্ছে অনুরাগীদের। “দায়িত্ব” ও “সম্পর্ক” থেকে দূরে থাকার কথা বলায় অনেকেই অনুমান করছেন, ব্যক্তিগত জীবনে হয়তো কোনও অশান্তি বা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন গায়িকা। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি নেহা নিজে।
আরও পড়ুন: Kriti Sanon: বাজল বিয়ের সানাই, এবার বিয়ের পিঁড়িতে কৃতী?
ঘোষণার পাশাপাশি একটি বিশেষ অনুরোধও রেখেছেন তিনি। পাপারাজ্জি ও অনুরাগীদের উদ্দেশে নেহা অনুরোধ করেছেন, এই সময় তাঁকে যেন ক্যামেরাবন্দি না করা হয়। তিনি চান, তাঁর ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করা হোক। শান্তিতে কিছুটা সময় কাটানোর সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন গায়িকা। হাতজোড় করা ইমোজির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, মানসিক শান্তির জন্য এই সহযোগিতা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।


