Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৌশিক বড়ুয়া, অভ্রদীপ দাস: নেপালের মানস সরোবরে (Nepal Flood) ভ্রমণে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন! দুর্গাপুরের বামুনারার বাসিন্দা দম্পতি অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনায় প্রবল উদ্বিগ্ন তপবন সিটি আবাসনের আবাসিকরা।
বাড়ছে উদ্বেগ (Nepal Flood)
স্থানীয় সূত্রে খবর, ২১শে অগস্ট নেপালের উদ্দেশ্যে (Nepal Flood) রওনা দিয়েছিলেন ওই দম্পতি। এরপর নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবর টিভিতে দেখার থেকে কোন রকম যোগাযোগ করা যাচ্ছে না তাদের সাথে। পুরো ঘটনায় উদ্বেগ বাড়ছে দুর্গাপুরের বামুনারার তপবন আবাসনের প্রতিবেশী আবাসিকদের মধ্যে।
নিখোঁজ আরও
হড়পা বানে বিধ্বস্ত নেপাল । ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । নিখোঁজ বহু । এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬০ বছর বয়সী স্নেহাশীষ দত্ত নেপালে গেছিলেন একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপের সঙ্গে । গতকালকের পর তার পরিবার আর যোগাযোগ করতে পারছেন না স্নেহাশীষের সঙ্গে।
আরও পড়ুন: Human Skull Mystery: সাত সকালে তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার!


