Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে গঙ্গাসাগরে পৌঁছে কপিলমুনির (Nitin Nabin) আশ্রমে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সফরকে কেন্দ্র করে গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। আশ্রম চত্বর থেকে শুরু করে সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। দর্শনার্থী ও ভক্তদের গতিবিধির উপরও নজর রাখে প্রশাসন। নিতিন নবীনের যাতায়াতের কথা মাথায় রেখে কয়েকটি এলাকায় যান নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়।
সকালে এসে গঙ্গাস্নান (Nitin Nabin)
সকালে গঙ্গাসাগরে পৌঁছে প্রথমে গঙ্গাস্নান করেন বিজেপির সর্বভারতীয় (Nitin Nabin) সভাপতি। এরপর কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি। সেখান থেকে বেরিয়ে গঙ্গাসাগরকে ঘিরে তাঁর বক্তব্যও সামনে আসে। নিতিন নবীন জানান, গঙ্গাসাগরকে খুব শীঘ্রই রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ
সফর ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের উচ্ছ্বাসের প্রসঙ্গ টেনে নিতিন নবীন বলেন, মানুষের ভালোবাসার প্রতি সম্মান রেখে তাঁদের সেবায় দল কাজ করে যাবে। পুজো ও অন্যান্য কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
আরও পড়ুন: Ujjain Mosque Row: মসজিদের অংশ ভাঙতে গিয়ে বিক্ষোভ, উত্তপ্ত উজ্জয়িনীতে নামল র্যাফ!
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রবিবার প্রথমবার বাংলায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিউটাউনের কনভেনশন সেন্টারে দলীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন তিনি।


