Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বারুইপুরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করল পুলিশ (Baruipur Case)। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল এই ৮ জনকে। গতকালই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। এই নিয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় গ্রেফতারি বেড়ে হল ২৬।

আরও পড়ুন: Shapoor Zadran Death: আফগান ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন পেসার শাপুর জাদরান
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার (Baruipur Case)
নিহত প্রভাসই মূল অভিযুক্ত। এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলই মূল অভিযুক্ত, দাবি পুলিশের। ঘটনার দিন প্রভাসই নাবালিকাকে নিয়ে আসে। প্রভাসই নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ ও খুন করে। প্রভাসই নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল, সূত্র পুলিশ। অপরাধের মূলে ছিল প্রভাস মণ্ডল। সঙ্গে ছিল ৩ জন, সূত্র পুলিশ।
৩ অভিযুক্তকে গ্রেফতার (Baruipur Case)
আগেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বারবার বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিল প্রভাস মণ্ডল। সেই জন্যই প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া হয়। পুনর্নির্মাণের সময়ে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি প্রভাসের। আত্মরক্ষার্থে প্রভাসকে পাল্টা গুলি, সূত্র পুলিশ (Baruipur Case)।
ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু (Baruipur Case)
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। সেই নাবালিকাকে আটকে রেখে নির্যাতন চালায়। খুনও করে সে। পুলিশ সূত্রে , মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে, পাল্টা গুলিতে মৃত্য়ু হয় তার।
পুলিশ সূত্রের খবর
বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন খুনের ঘটনার ৩ দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে ধর্ষণের ঘটনায় ধৃত আরও 3 জনকে জেরা পুলিশের। কীভাবে কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার? অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা, এমনটাই পুলিশ সূত্রের খবর।
আরও পড়ুন: Jyoti Basu: রাজনীতির কিংবদন্তি জ্যোতি বসু, আজও আলোচনার কেন্দ্রে তাঁর নাম
বাঁচার চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আনন্দ সর্দার, এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যেই দুমড়ে-মুচড়ে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, পুলিশ সূত্রের খবর।



