Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জল্পনাই সত্যি হল। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল। এখন প্রশ্ন জাগছে তাঁর ওয়ানডে ম্যাচে খেলা নিয়েও (Shubman Gill)।
গিলের অনিশ্চিয়তায় চাপে টিম ইন্ডিয়া (Shubman Gill)
আশঙ্কা ছিল তবু যেন সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে নিয়ে। প্রথম টেস্টে তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর আর মাঠে নামতে পারেননি তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয় গিলকে। বারণ থাকা সত্ত্বেও খেলার ইচ্ছে ও দলের স্বার্থে তিনি গুয়াহাটিও গিয়েছেন। তবে শেষ রিপোর্ট অনুযায়ী শেষ রক্ষা হচ্ছে না। দ্বিতীয় টেস্টে তাঁর আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গিলকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ওয়ানডে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়েছেন শুভমন গিল। যার ফলে কার্যত চাপে ভারতীয় শিবির। গিলের পরিবর্তে গুয়াহাটিতে প্রথম একাদশে ফিরতে পারেন তরুণ ব্যাটার সাই সুদর্শন (Shubman Gill)।

প্রসঙ্গত ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমন গিল। দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হলে তাঁকে দেখা গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। তবে দলের সাথে প্র্যাকটিসেও অংশ নেননি তিনি। ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটা কমলেও সম্পূর্ণ ফিট হতে এখনও সময় লাগবে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় পাঁচ দিনের টেস্ট খেললে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকছে আর তাই ভবিষ্যতের কথা ভেবে BCCI তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না।

আরও পড়ুন: Eternal: গত এক বছরে দাম বাড়লেও ইটারনালের স্টক নিয়ে তৈরি হয়েছে সংশয়
সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে গিলের এখনও প্রায় ১০ দিন সময় লাগবে। তার পরে রিহ্যাব শেষ করে ম্যাচ ফিট হতে হবে গিলকে। তাই শুধু দ্বিতীয় টেস্ট নয়, ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা ODI সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরতে পারেন তিনি। গুয়াহাটিতে গিল না খেললে অধিনায়কত্ব করার কথা ঋষভ পন্থের (Shubman Gill)।


