Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগের মরশুমের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত আরসিবি-র (Bengaluru)।
বড় সিদ্ধান্ত বেঙ্গালুরুর (Bengaluru)
আইপিএল শুরু থেকে বেঙ্গালুরু দলের কাছে সব ছিল বিরাটের মত তারকা ব্যাটার আবার তারকা বোলাররাও। কিন্তু খেতাব আর কিছুতেই আসছিল না অবশেষে শাপমুক্তি ঘটে ২০২৫ সালে। তবে সেই ঐতিহাসিক জয় মুহূর্তে পরিণত হয়েছিল ট্র্যাজেডিতে। ২০২৫ সালের আইপিএল খেতাব জয়ের পর বেঙ্গালুরুর ট্রফি জয়ের প্যারেড চলাকালীন ঘটে গেছিল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছিলেন ১১ জন সমর্থক। আহত অনেক। এবার আইপিএল শুরু সময় তাঁদের প্রতি শ্রদ্ধা গ্যাপন করে কালো আর্ম ব্যান্ড পরেও খেলেছেন বিরাটরা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১টি সিট রেখে দেওয়া হয়েছিল তাঁদের নামে। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে উদযাপনের পথে হাঁটলো না বেঙ্গালুরু। শহরে কোনও প্যারেড আয়োজন করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট (Bengaluru)।
রবিবার আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং বেঙ্গালুরু। গুজরাটকে উড়িয়ে বিরাট দাপটে ম্যাচ জিতে নেয় আরসিবি। তবে এবার ট্রফি জয়ের উচ্ছ্বাসে রাস্তায় নামার বদলে এ বার সংযত থেকেছে রজত পতিদার, বিরাট কোহলিরা। এর পিছনে রয়েছে একাধিক কারণ। সোমবার বিকেল ৪টে ১০ মিনিট থেকে লোকভবনে অনুষ্ঠিত হওয়ার কথা কর্নাটকের সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখান থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম খুব কাছে আর সেই কারণেই ঝুঁকি থাকার সম্ভাবনা থাকত।

এর পাশাপাশি এই রাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হবে বলেই আশা করা হচ্ছে। সেখানে বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি থাকায় পুলিশি নিরাপত্তার প্রয়োজন পড়বে। সেখানে হাই প্রোফাইল ইভেন্টের ভিড় সামাল দেওয়া প্রয়াসনের পক্ষে কঠিন হয়ে যাবে বলেই মনে করছে আরসিবি কতৃপক্ষ। সেই কারণেই রাস্তায় নেমে উদযাপনের পথে হাঁটল না বেঙ্গালুরু শিবির।
আরও পড়ুন: Bengaluru Agit: গভর্নরের কনভয়ে থামল ট্রাফিক, গর্ভবতী স্ত্রীর জন্য বিক্ষোভ স্বামীর
এছাড়াও রয়েছে পুলিশের নির্দেশিকা। আগে থেকেই বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে শহরবাসীর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। আরসিবি জিতলে রাস্তায় নেমে উচ্ছ্বাস, বাজি পোড়ানো, যান চলাচলে বিঘ্ন ঘটানো বা কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না করার অনুরোধ জানানো হয়েছিল। বেঙ্গালুরু পুলিশের কমিশনার সীমন্ত কুমার স্পষ্ট জানান কেউ যদি উদযাপন করতে চান তবে সেটা করতে পারেন ঘরের ভিতরে। খেতাব জিতে বিরাট কোহলি, রজত পতিদর এই ঐতিহাসিক জয়ে উৎসর্গ করেছেন সেই ১১ জন নিহতকে (Bengaluru)।


