Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নরওয়ের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট’ প্রদান করা হয়েছে(Norway Honour)।
মোদির ৩২তম আন্তর্জাতিক সম্মান (Norway Honour)
ভারত-নরওয়ে সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়। নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম (King Harald V) প্রধানমন্ত্রী মোদির হাতে এই পুরস্কার তুলে দেন। এটি নরেন্দ্র মোদির ৩২তম আন্তর্জাতিক সম্মান।
৪৩ বছরের মধ্যে এই প্রথম
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৪৩ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নরওয়ে সফরে গেলেন। দুই দিনের এই সফরে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় পৌঁছন প্রধানমন্ত্রী মোদি।
মোদির বার্তা
সম্মান গ্রহণের পর এক্স-এ প্রধানমন্ত্রী মোদি লেখেন,
“গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট পেয়ে আমি সম্মানিত। এই সম্মান ভারতের জনগণের প্রতি উৎসর্গ করছি। এটি ভারত ও নরওয়ের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং বৈশ্বিক উন্নয়নের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতীক।”

অর্ডার অব মেরিটের সর্বোচ্চ স্তর
‘গ্র্যান্ড ক্রস’ হল রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটের সর্বোচ্চ স্তর। সাধারণত নরওয়ের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে অসাধারণ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়।
সুইডেন সফরেও সম্মানিত মোদি (Norway Honour)
এর আগে সুইডেন সফরেও প্রধানমন্ত্রী মোদিকে সে দেশের সর্বোচ্চ সরকারি সম্মানগুলির একটি ‘রয়্যাল অর্ডার অব পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’ প্রদান করা হয়েছিল।
আরও পড়ুন: Avishek HC : প্রচারে বিতর্কিত মন্তব্য: এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক
সম্পর্ক মজবুত করতেই সফর (Norway Honour)
বিশ্লেষকদের মতে, ইউরোপের নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতেই এই সফর গুরুত্বপূর্ণ। সবুজ জ্বালানি, প্রযুক্তি, সামুদ্রিক সহযোগিতা এবং জলবায়ু ইস্যুতে ভারত-নরওয়ে অংশীদারিত্ব আগামী দিনে আরও গভীর হতে পারে বলেও মনে করা হচ্ছে।



