Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি ও পদোন্নতি-এই (Office Desk Vastu) তিনটি লক্ষ্য প্রায় প্রত্যেক কর্মজীবী মানুষেরই থাকে। কিন্তু বাস্তবে দেখা যায়, অক্লান্ত পরিশ্রম করেও অনেক সময় প্রত্যাশিত ফল পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর একটি বড় কারণ হতে পারে অফিসের পরিবেশ, বিশেষ করে নিজের কাজের টেবিল বা ডেস্ক। বাস্তু মতে, অফিসের ডেস্ক শুধুমাত্র কাজ করার জায়গা নয়, এটি একজন মানুষের পেশাগত শক্তি, মনোযোগ ও অগ্রগতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ডেস্কে রাখা কিছু ভুল জিনিস অজান্তেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেরিয়ার ও মানসিক অবস্থার উপর।
একেবারেই অনুচিত (Office Desk Vastu)
বাস্তু বিশেষজ্ঞদের মতে, অফিসের টেবিলে (Office Desk Vastu) এমন কিছু বস্তু রয়েছে যেগুলি রাখা একেবারেই অনুচিত। এগুলি ধীরে ধীরে কাজের গতি কমিয়ে দেয়, মানসিক অস্থিরতা বাড়ায় এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে।
খাবারের অবশিষ্টাংশ (Office Desk Vastu)
প্রথমেই আসে এঁটো বাসন বা খাবারের (Office Desk Vastu) অবশিষ্টাংশ। অনেকেই কাজের চাপে টেবিলেই চা-কফির কাপ, খাবারের প্লেট বা টিফিনের বক্স রেখে দেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাস অত্যন্ত অশুভ। এতে শুধু অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় না, বরং নেগেটিভ এনার্জিও বৃদ্ধি পায়, যা কাজে মনোযোগ নষ্ট করতে পারে।

হিংসাত্মক ছবি বা শো-পিস
দ্বিতীয়ত, হিংসাত্মক ছবি বা শো-পিস। অফিস ডেস্কে বন্য পশুর মূর্তি, যুদ্ধের দৃশ্য, আগ্রাসী ভাস্কর্য বা ভীতিকর ছবি রাখা উচিত নয়। এই ধরনের বস্তু মানসিক অশান্তি বাড়ায় এবং সহকর্মীদের সঙ্গে অকারণ বিবাদ বা উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারে।
শুকনো বা মরা গাছ
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল শুকনো বা মরা গাছ। অনেকেই অফিস সাজাতে ইনডোর প্ল্যান্ট রাখেন, যা ভালো অভ্যাস। কিন্তু যদি সেই গাছ শুকিয়ে যায় বা ফুল মরে যায়, তাহলে সেটি দ্রুত সরিয়ে ফেলা উচিত। বাস্তু মতে, মরা গাছ স্থবিরতা, হতাশা ও ব্যর্থতার প্রতীক এবং এটি ইতিবাচক শক্তিকে বাধাগ্রস্ত করে।
অপ্রয়োজনীয় কাগজপত্র ও পুরনো নথি
চতুর্থত, অপ্রয়োজনীয় কাগজপত্র ও পুরনো নথি। ডেস্কে পুরনো ফাইল, বিলের রসিদ বা অপ্রয়োজনীয় কাগজের স্তূপ জমে থাকলে তা কেরিয়ারের গতি রুদ্ধ করে। বাস্তু মতে, পরিষ্কার ও গোছানো টেবিল নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেয়।
ভাঙা বা নষ্ট জিনিস
পঞ্চমত, ভাঙা বা নষ্ট জিনিস। কাজ করে না এমন কলম, ভাঙা স্ট্যাপলার, খারাপ মাউস বা ফাটল ধরা শৌখিন বস্তু ডেস্কে রাখা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এর ফলে কাজে বারবার সমস্যা দেখা দিতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে।
আরও পড়ুন: Dust Allergy: শীত বাড়লেই অ্যালার্জির সমস্যা! সমাধান হবে কীসে?

বাস্তু মতে, অফিস ডেস্ক সবসময় পরিষ্কার, হালকা ও সুশৃঙ্খল রাখা উচিত। একটি সবুজ গাছ, ইতিবাচক উক্তি বা অনুপ্রেরণামূলক ছবি রাখতে পারেন। এতে কাজের পরিবেশ ভালো হয়, মানসিক শান্তি বাড়ে এবং সাফল্যের পথে এগোনো অনেকটাই সহজ হয়ে ওঠে।


