Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের আর্থিক উৎসগুলো পুরোপুরি অবরুদ্ধ করতে মার্কিন ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট যৌথভাবে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামক একটি বড় আকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা অভিযান শুরু করেছে(Operation Economic Outcast)।
অভিযানের মূল লক্ষ্য (Operation Economic Outcast)
মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টের ঘোষিত এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামী রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) এবং তাদের সরকারের বৈশ্বিক মূলধন বাজারে প্রবেশাধিকার বন্ধ করা। এতে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল রপ্তানি, বেআইনি শিপিং, ডিজিটাল সম্পদ, সোনা বাণিজ্য এবং দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি সংক্রান্ত ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা ও জাহাজকে মার্কিন নিষেধাজ্ঞার (SDN list) আওতায় আনা হয়েছে।
নিষেধাজ্ঞার মুখে চার ভারতীয় সংস্থা
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এই নতুন নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি যুক্ত করা হয়েছে ভারতের ৪টি বাণিজ্য প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের:
পোর্টেস পার্টনার্স LLP: ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য ভারতে আমদানির প্রক্রিয়ায় সহায়তা করার অভিযোগে অভিযুক্ত। অংশীদার ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ ও হরিশ রামচন্দ্র রাঙ্গির ওপরও ব্যক্তিকেন্দ্রিক নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সদাশিব ওভারসিজ লিমিটেড: প্রায় ৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইরানি তেল পণ্য আমদানির দায়ে অভিযুক্ত।
পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড: ২৫ মিলিয়ন ডলারের তেল পণ্য আমদানির অভিযোগে সংস্থাটি এবং এর পরিচালক প্রশান্ত গর্গের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড: ইরানের শক্তি খাত থেকে ২৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানিতে ভূমিকা রাখার কারণে তালিকাভুক্ত(Operation Economic Outcast)।
আরও পড়ুন: US Canada: কানাডা-মার্কিন সম্পর্কে উত্তেজনা: ভারত-মার্কিন প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা শুরু
ভারত-ইরান বাণিজ্যে ক্ষতিকর প্রভাব (Operation Economic Outcast)
বাসমতী চাল ও চা রপ্তানি সংকট: ইরানের বাজারে ভারতের বাসমতী চাল ও চায়ের বড় চাহিদা রয়েছে। নতুন নিষেধাজ্ঞার ফলে ব্যাংক পেমেন্ট ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ায় রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছেন।
হরমুজ প্রণালীতে নৌ-সংকট: মার্কিন প্রশাসন প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানি কর্তৃপক্ষকে যেকোনো ধরনের টোল দেওয়া নিষিদ্ধ করেছে। কিন্তু ভারতে অপরিশোধিত তেলের বড় অংশ এই পথ দিয়েই আসে। তেলবাহী জাহাজগুলো এখন উভয় সংকটে।
চাবাহার বন্দর ও INSTC প্রকল্প: ভারতে যৌথভাবে পরিচালিত ইরানের চাবাহার বন্দর উন্নয়ন ও উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরে (INSTC) প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা এবং বিশ্ব ব্যাংকিং সুবিধা পাওয়া মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।



