Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি-র উপরে চাপ বাড়াতেই কি বাংলাদেশের পথে হাঁটতে চলেছে পাকিস্তান (Pakistan)?
প্রস্তুতি থামালেন পাক ক্রিকেটাররা (Pakistan)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই কিন্তু তার আগে যেন নাটক থামছে না। ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসি-র কাছে অনুরোধ জানানো হয় ভারতের বদলে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ স্থানান্তরিত করার। কিন্তু আইসিসি সেই আবেদনে সাড়া দেয়নি। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয় ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তারা যদি তাদের সিদ্ধান্ত না বদলায় তবে সেই জায়গায় বিশ্বকাপে জায়গা পেতে চলেছে স্কটল্যান্ড। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল পাকিস্তান। বিশ্বকাপের আগে অনুশীলন স্থগিত রাখলেন আফ্রিদিরা (Pakistan)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল BCB-কে নিজেদের সিদ্ধান্ত ভেবে দেখার পরামর্শ দেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে গ্রুপ পরিবর্তনের আবেদন জানায়। তবে সেই আবেদনেও সাড়া দেয়নি আইসিসি। এই অবস্থায় পাশে দাঁড়াল ‘বন্ধু’ পাকিস্তান। মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পর তাঁকে তড়িঘড়ি পিএসএল-এ যুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার নিজেদের প্রস্তুতি স্থগিত রেখে আইসিসি-র উপর কি চাপ বাড়াতে চাইছে পাকিস্তান?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করে। কিন্তু তাতে কাজ হয়নি। এই সিদ্ধান্তে আর কাউকে পাশে না পেয়ে পাকিস্তানের দ্বারস্থ হয় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় আইসিসি যদি বাংলাদেশের দাবি না মানে তবে তারাও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভাবনা-চিন্তা করবে। সেই মতো নিজেদের অনুশীলন থামাল পাকিস্তান (Pakistan)।
আরও পড়ুন: Madhya Pradesh: গোরক্ষা আইনের মুকুটে ধুলো, মধ্যপ্রদেশে কসাইখানা চলছে
পাক সংবাদমাধ্যমে প্রকাশ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন নির্দেশই দেওয়া হয়েছে পাক ক্রিকেটারদের। পাক ক্রিকেট বোর্ডের এক কর্তার কথায়, ‘আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের সমস্ত রকম প্রস্তুতি আপাতত স্থগিত রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টকে ধাপে ধাপে পরবর্তী পরিকল্পনার কথা জানানো হচ্ছে।’
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহসিন নকভি। এশিয়া কাপের পর থেকে নকভিও রয়েছেন বিতর্কের কেন্দ্রে। এরপর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি-র উপর চাপ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান (Pakistan)।


