Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: খেলার মাঠে ফলাফলের দিক থেকে পিছিয়ে থাকলেও বিতর্কে সবার আগে নাম আসে পাকিস্তানের। নতুন বিতর্কে টালমাটাল পাকিস্তান ক্রিকেট (Pakistan)।
ফের বিতর্কে পাক ক্রিকেট (Pakistan)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে লজ্জাজনক হার তারপর বিশ্বকাপ থেকে বিদায়। এরপরেই পাক ক্রিকেট বোর্ডের পদ থেকে ইস্তফা দেন আলীম দার। শুধু তাই নয় বিশ্বকাপে এই খারপ পারফরম্যান্সের পর তাদের জরিমানা করার কথাও ঘোষণা করে পিসিবি। এবার পাকিস্তান ক্রিকেটের লজ্জা আরও বাড়ালেন পাকিস্তান দলের এক ক্রিকেটার। ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য তাঁকে জরিমানা করা হয়েছে সেই ক্রিকেটারকে (Pakistan)।
সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে এক পাক ক্রিকেটার দুর্ব্যবহার করেন। দলের ম্যানেজার তা জানতে পেরে আর্থিক জরিমানা করেন। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এবার আবার নতুন বিতর্কে পাক ক্রিকেট।

একটি সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছে, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তাঁর চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ চিমাকে।’
আরও পড়ুন: Dinesh Karthik: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমির যুদ্ধে কি ডাগ-আউটে অভিষেক?
এই বিতর্কের পর অবশ্য সেই প্লেয়ার প্রথম একাদশে ছিলেন কিনা সেটা জানা যায়নি। সেই প্লেয়ারের নামও সামনে আসেনি। তবে হোটেল কতৃপক্ষ বিষয়টি হালকাভাবে নেয়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। পাকিস্তান দল দেশে ফেরার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুধু জরিমানা দিয়েই কি ছাড় পেয়ে যাবেন সেই প্লেয়ার? তবে একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডরে শৃঙ্খলারক্ষা কমিটি সেই প্লেয়ারকে ডাকবে। এর পর তাঁকে শাস্তিও দেওয়া হতে পারে (Pakistan)।


