Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান গোটা বিশ্বকাপ বয়কট না করলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে (Pakistan)।
ব্যাকফুটে পাকিস্তান ক্রিকেট (Pakistan)
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয় পাকিস্তান কিন্তু স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। নিজেদের শেষ সিদ্ধান্ত জানানোর আগে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছে আর হুংকার দিয়ে যাচ্ছে ক্রমাগত। তবে বিশ্বকাপ বয়কট করলে যে বিপদ পাকিস্তানেরই সেটা বুঝতে পেরেই বিষয়টা নিয়ে টালবাহানা করছে তারা। শোনা যাচ্ছে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে যদিও সেই বিষয়েও কিছু পরিষ্কার করে জানায়নি। কারণ এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের উপর আর্থিক কোপ। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে বিপুল আর্থিক লোকসান হবে পাকিস্তানের (Pakistan)।
এই বিষয়ে এখন পাকিস্তান মাঝামাঝি অবস্থানে রয়েছে। বাংলাদেশকে সমর্থন করে বয়কটের ডাক দিলেও স্পষ্ট করে কিছু জানাচ্ছে না এমন কি বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে তারা। একাধিক রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের পথেও হাঁটে তবে তাদের উপর নেমে আসবে আর্থিক বোঝা।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে তারা ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের আইনি জটিলতায় পড়তে পারে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৩৪৮ কোটি টাকার কাছাকাছি। আর পাকিস্তানের আর্থিক অবস্থা যেখানে তাতে এই বিপুল টাকার ক্ষতি হলে কোমর ভেঙে যাবে পাকিস্তান ক্রিকেটের (Pakistan)।
আরও পড়ুন: NASA: টেক্সাসে নাসার বিমানের জরুরি ‘বেলি ল্যান্ডিং’, অল্পের জন্য রক্ষা ২ ক্রুর
বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, স্পনসরশিপের চুক্তি ভাঙার জন্য মামলা হতে পারে তাদের বিরুদ্ধে। পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করলেও তারা যদি শুধু ভারতের ম্যাচ বয়কট করে তা হলেও তারা মামলার মুখে পড়তে পারে। কারণ প্রতিটা ম্যাচের জন্য স্পনসর, সম্প্রচারকারী সংস্থাগুলো চুক্তি করে। একটা ম্যাচ না হলে সেটা সংস্থাগুলোর কাছে ক্ষতির।
পাকিস্তান কী করবে সেটা জানা যাবে ৩০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার বা পরের সপ্তাহের মধ্যেই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এই ঘোষণা করেছেন। এখন ডিসময় বলবে এই জল কতদূর গড়ায় (Pakistan)।


