Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি গবেষণা বিমান যান্ত্রিক ত্রুটির কারণে টেক্সাসের একটি বিমানবন্দরে জরুরি ‘বেলি ল্যান্ডিং’-এ বাধ্য হল(NASA)। হিউস্টনের দক্ষিণ-পূর্বে অবস্থিত এলিংটন বিমানবন্দরের ঘটনা। বিমানের ল্যান্ডিং গিয়ার খুলে না যাওয়ায় চাকা ছাড়াই রানওয়েতে অবতরণ করে বিমানটি।
রানওয়েতে নামতে গিয়েই বিভ্রাট (NASA)
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, রানওয়েতে নামার সময় বিমানটি প্রচণ্ড শব্দে আছড়ে পড়ে এবং ঘর্ষণের ফলে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে গতি কমিয়ে বিমানটি রানওয়ের উপর দিয়ে পিছলে যেতে থাকে। একপর্যায়ে আগুনের শিখা মিলিয়ে যায় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।
যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনা (NASA)
নাসা এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা দুই ক্রু সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। কোনও ধরণের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি জানিয়েছে, এটি একটি “যান্ত্রিক সমস্যা”-জনিত দুর্ঘটনা এবং বিষয়টি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে। নাসা তাদের এক্স হ্যান্ডেলেও এই তথ্য দিয়েছে।
উচ্চ দৈর্ঘ্যের গবেষণা বিমান (NASA)
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল নাসার WB-57 মডেলের একটি উচ্চ দৈর্ঘ্যের গবেষণা বিমান। লম্বা ও সরু গঠনবিশিষ্ট এই দুই আসনের জেটটি প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ৬৩,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছাতে পারে এই বিমান। দীর্ঘদিন ধরেই এটি বৈজ্ঞানিক ও বায়ুমণ্ডলীয় গবেষণার কাজে ব্যবহৃত হয়ে আসছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
আরও পড়ুন: CPIM: অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ: রাষ্ট্রীয় সম্মানের ক্ষেত্রে অবস্থান পাল্টাচ্ছে সিপিআইএম?
বিমান সম্পূর্ণ থামলে উদ্ধারকাজ শুরু (NASA)
স্থানীয় টেলিভিশন চ্যানেল KHOU 11 জানিয়েছে, বিমানটি সম্পূর্ণ থেমে যাওয়ার পর ককপিটের হ্যাচ খোলা হয় এবং চারপাশে দমকল ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়। অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদের বিমানের আশেপাশে কাজ করতে দেখা যায়।



