Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, বৃহস্পতিবার ৩০ অক্টোবর, অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee) পা দিলেন ৬০ বছরে। জন্মদিনের সকালে দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-এর পক্ষ থেকে এল এক আবেগঘন শুভেচ্ছা বার্তা।

পোস্টে ভরা ভালোবাসা (Pallavi Chatterjee)
ইনস্টাগ্রামে প্রসেনজিৎ (Prosenjit) শেয়ার করেছেন এক মিষ্টি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, দাদার গলায় জড়িয়ে আছেন পল্লবী, আর প্রসেনজিৎ ভালোবাসায় চুমু খাচ্ছেন বোনের গালে।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,“শুভ জন্মদিন। তুই সবসময়ই আমার সবচেয়ে বড় সমর্থন এবং গর্ব। তোর জীবন অসীম আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক। অনেক ভালোবাসা রইল।”
অভাবের মধ্যে বড় হওয়া (Pallavi Chatterjee)
একসময় টলিপাড়ার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’-এ এসে পল্লবীকে ( Pallavi) তাঁদের শৈশবের গল্প বলতে শোনা গিয়েছিল। তাঁর মতে, ছোটবেলায় সংসারে অভাব ছিল চরম। মা রত্না চট্টোপাধ্যায় সংসার চালাতে হিমশিম খেতেন। তখন দুই ভাই-বোন মিলে সাহায্যের হাত বাড়ান। পল্লবীর কথায়, “ তিনি চা বানাতেন, দাদা সেই চা বিক্রি করতেন। ওই সামান্য টাকাটাই তখন তাঁদের জীবনের বড় প্রাপ্তি।” সেই টাকাই তাঁরা মায়ের হাতে তুলে দিতেন। এমনকি পল্লবীর দাদা প্রসেনজিৎ (Prosenjit) একসময় ট্যাক্সিও চালিয়েছেন, সংসারের খরচ জোগাতে, বলেও শোনা যায়।
জীবনের সংগ্রাম (Pallavi Chatterjee)
মায়ের সিদ্ধান্তে মাত্র ১৩ বছর বয়সে পল্লবীর বিয়ে হয়। শৈশব পেরোতেই তিনি হন মা। ১৫-১৬ বছর বয়সেই কোলে আসে সন্তান। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। পল্লবী একমাত্র মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান। জীবনের কষ্টের পথ পেরিয়েও তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। অভিনয় না করেও নিজের জীবনযাত্রা ও ব্যক্তিত্বে তিনি উজ্জ্বল ।
মিলন ও দূরত্ব (Pallavi Chatterjee)
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee) সম্প্রতি নিজের আত্মজীবনীতে দাবি করেছেন,প্রথম স্ত্রী রত্নার কাছ থেকে তিনি নাকি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন।এমনকি, রত্নাই ডিভোর্সের নোটিশ পাঠিয়ে ছিলেন। তাঁর কথায়, সেই সময় দুই সন্তান—প্রসেনজিৎ ও পল্লবী—তাঁর সম্পর্কে ভুল ধারণা পোষণ করত। তবে এখন বাবার সঙ্গে প্রসেনজিতের সম্পর্ক স্বাভাবিক, মনোমালিন্য মিটে গিয়েছে। কিন্তু পল্লবীর সঙ্গে দূরত্ব এখনও রয়ে গিয়েছে বলে,শোনা যায় ।
আরও পড়ুন: KKR: জল্পনার অবসান, কলকাতার নতুন হেড কোচ অভিষেক নায়ার
ভালোবাসা ও স্মৃতির মিশেল (Pallavi Chatterjee)
অনুরাগীদের মতে,এই বিশেষ দিনে দাদার পোস্ট যেন অতীতের সমস্ত কষ্ট ভুলিয়ে দিল। ভাই-বোনের সম্পর্কের উষ্ণতা ছুঁয়ে গেল ভক্তদের মনেও।৬০ বছরের জীবনে বহু ঝড়ঝাপটা পেরিয়েও পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee) আজও দৃঢ়, সংযমী এবং নিজের জীবনের গর্বিত যোদ্ধা। পল্লবীর জন্মদিনে অনুরাগীদের প্রার্থনা , তাঁর জীবনে আসুক আরও আনন্দ, শান্তি ও ভালোবাসা।
প্রসঙ্গত, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে পল্লবী আজ নিজেকে এক শক্ত ও স্বনির্ভর নারী হিসেবে গড়ে তুলেছেন। অভিনয়ে খুব বেশি সক্রিয় না হলেও, টেলিভিশন ও মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। অভিনয়ের পাশাপাশি পল্লবী বরাবরই পরিচিত হয়েছেন নিজের সরলতা, আত্মনির্ভরতা ও পারিবারিক মূল্যবোধের জন্য।



