Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণের দলের বাইরে রয়েছেন অজি তারকা পেসার। জল্পনা বাড়ছে প্যাট কামিন্সের চোট নিয়ে (Pat Cummins)। যদি তিনি না খেলেন অ্যাশেজে তবে দলের নেতৃত্বে কে থাকবেন?
ধোঁয়াশা বাড়ছে কামিন্সকে নিয়ে (Pat Cummins)
দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছেন প্যাট কামিন্স। তার লাম্বার বোন স্ট্রেসের সমস্যায় দীর্ঘদিন তিনি রয়েছেন দলের বাইরে। সেই চোট তার এখনও সারেনি বলেই জানা যাচ্ছে। যার কারণে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে অজি পেসারের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যশালী অ্যাশেজ সিরিজ খেলা। তবে সেই সম্ভাবনাও ক্রমশ কমে আসছে বলেই সূত্রের খবর। বুধবার প্রকাশ্যে এসেছে তার স্ক্যান রিপোর্ট। আর তারপর থেকেই চিন্তা বেড়েছে অজি শিবিরে। রিপোর্টে প্রকাশ চোটের জায়গা সারলেও এখনও খেলার মতো জায়গায় নেই কামিন্স (Pat Cummins)।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে রুটিন চেকআপের সময়েই কামিন্সের চোট ধরা পড়ে। কোনরকম ফ্র্যাকচার না হলেও তার বিশ্রাম ও রিহ্যাবের বাধ্যতামূলক হয়ে পড়ে। তার হাঁটা বা দৌড়ানোও বারণ ছিল একটা সময় পর্যন্ত।
ঐতিহ্যশালী অ্যাশেজ সিরিজ খেলার জন্য ঝুঁকি নিয়ে মাঠে নামতেও প্রস্তুত ছিলেন কামিন্স বলেই রিপোর্টে প্রকাশ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও সবরকম চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞদের মতে তার খেলার সম্ভাবনা খুবই কম। কামিন্স না খেললে অধিনায়ক হিসেবে উঠে আসছে স্টিভ স্মিথের নাম। এই অভিজ্ঞ ব্যাটারের নেতৃত্বে এর আগেও এসেছে সাফল্য। তাই কামিন্স না খেললে এই অভিজ্ঞ হাতেই দলের দায়িত্ব তুলে দিতে চাইবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী।

আরও পড়ুন: BCCI: দল নির্বাচন নিয়ে কটাক্ষ ভারতের প্রাক্তন তারকার, তুললেন বুমরার প্রসঙ্গ
স্টার্ক, হ্যাজেলউডরা দলে থাকলেও কামিন্স না খেলতে পারলে দলে আসতে পারেন স্কট বোল্যান্ড। ভারতের বিরুদ্ধে দারুন পারফর্ম করে নজর করেছিলেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না হলেও কামিন্সের খেলা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা (Pat Cummins)।


