Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা-র দূর্বা চটি গ্রাম পঞ্চায়েতে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল (Pathar Pratima)। অভিযোগের তির ঘাসফুল শিবিরের অঞ্চল সম্পাদক গৌতম আড়ির বিরুদ্ধে। বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বাড়ি থেকে মিলেছে সরকারি ত্রাণ ও বিভিন্ন প্রকল্পের সামগ্রী।

গোপন সূত্রে খবর (Pathar Pratima)
বিজেপি কর্মী-সমর্থক এবং এলাকার বহু মানুষ গৌতম আড়ির বাড়ি ঘেরাও করেন। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে বাড়িতে মজুত করে রাখা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানা এবং প্রশাসনিক আধিকারিকদের। প্রশাসন অধিকারী গ্রাম গ্রামবাসীদের সহযোগিতা করায় খুশি এলাকার মানুষ।
আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক

ঘটনাস্থলে পুলিশ ও বিডিও অফিসার (Pathar Pratima)
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা। প্রশাসনের উপস্থিতিতে অভিযুক্তকে বিভিন্ন ঘরের চাবি নিয়ে আসতে বলা হয়। দরজা খোলার পর উদ্ধার হয় ত্রিপল, বরোজের চট, মাছের খাবার-সহ একাধিক সরকারি সামগ্রী। রাত জেগে পাহারায় এলাকাবাসী, নজরদারিতে পাথর প্রতিমা থানার পুলিশ।



