Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পিএসএল ছেড়ে আইপিএল খেলতে আসায় এই তারকা পেসারকে ব্যান করার কথা জানায় পাকিস্তান (PCB)।
সুর নরম পাকিস্তানের (PCB)
আইপিএল-এর উত্তেজনা একদিকে যেমন আকাশ ছুঁয়েছে আবার অন্যদিকে পাকিস্তান সুপার লিগে না খেলা নিয়ে ব্লেসিং মুজরাবানিকে ব্যস্ত পাকিস্তান। রীতিমত কাদা ছোড়াছুড়ি করছে পাকিস্তান তাঁকে নিয়ে। পিএসএল ছেড়ে ব্লেসিং যোগ দিয়েছেন আইপিএল-এ আর সেই কারণে তাঁকে দুই বছর ব্যান করার কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার জবাবে ব্লেসিং জানান পিএসএল-এ কোনও চুক্তি করেননি তিনি। এবার সেই নিয়ে আবার মুখ খুলল পাকিস্তান। এবার যেন সুর নরম। যদিও এটা পাকিস্তানের নতুন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টুর্নামেন্টে অংশগ্রহণ এবং ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে অনেক নাটক করলেও শেষ পর্যন্ত সবই করে (PCB)।
পিসিবি সূত্র থেকে জানা যাচ্ছে মুজরাবানির সঙ্গে তাঁরা কোনও চুক্তি সই করেননি কিন্তু দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছিল মৌখিক। সেই সূত্র জানিয়েছে পিসিবি মুজরাবানিকে ব্যান করেছে কারণ তিনি শর্ত মানেননি। কী শর্ত সেটাও জানিয়েছে পিসিবি। সেখানে বেতন কাঠামোর বিষয় আসছে।

আরও পড়ুন: K Noodles: ভারতীয় বাজারে জনপ্রিয়তা বাড়ছে কে নুডলসের: কোন ফ্লেভার আপনার পছন্দের?
মুজরাবানির পক্ষ থেকে জানানো হয়েছিল লিখিত চুক্তি না করলেও জিম্বাবোয়ে ক্রিকেট সেই প্লেয়ারকে ছাড়পত্র দেবে না। আর অন্যদিকে লিখিত চুক্তি না না করেই ইসলামাবাদ ইউনাইটেড মুজরাবানিকে সই করানোর ঘোষণা করে দেয় আর এখানেই কলকাতা নাইট রাইডার্স পার্থক্য তৈরি করে। তারা লিখিত চুক্তি করে এবং সেই কারণে ব্লেসিং যোগ দেন নাইট শিবিরে।
এখনও পর্যন্ত মাত্র দুটো ম্যাচ খেলেছেন তিনি কলকাতার হয়ে। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছেন ব্লেসিং। মুম্বইয়ের বিরুদ্ধে উইকেট না পেলেও SRH-এর বিরুদ্ধে তিনি চারটে উইকেট নেন। কিন্তু এরপর কেন তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি সেটার কোনও স্পষ্ট উত্তর নেই (PCB)।


