Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিলিপিন্সে টাইফুন কালমেগির তাণ্ডব (Philippines Typhoon)। ভয়াবহ এই ঝড়ের দাপটে প্রায় ৬৬ জনের মৃত্য়ু হয়েছে।আগে ছেকেই ঝড়ের আন্দাজ করে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ায় প্রাণহানি অনেকটাই ঠেকানো গিয়েছে। তবে ঝড়ের চোটে বহু ক্ষয়ক্ষতি হয়েছে দেশে। শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এলাকা ছাড়া হয়েছেন। টাইফুনের দাপটে শহরের পর শহর ডুবে গিয়েছে। মধ্য ফিলিপিন্সের জনবহুল সেবু শহর জলের তলায় চলে যাওয়ায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভেঙে পড়ল কপ্টার (Philippines Typhoon)
ঝড়ের প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে মানুষ ছাদের নীচে আশ্রয় নিয়েছেন (Philippines Typhoon) অন্যদিকে গাড়ি এবং বড়বড় জাহাজের কনটেনারগুলি জলের তোড়ে ভেসে চলেছে। সেবু শহরের দক্ষিণে মিনডানাও দ্বীপে একটি ত্রাণ কাজে নিযুক্ত হেলিকপ্টার ভেঙে পড়ে যায়। কপ্টারে থাকা উদ্ধারকারী দলের ছয় সদস্যের মৃত্য়ু হয়েছে। কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ফিলিপিন্সের বায়ুসেনা। এরপরেই খোঁজ এবং উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে এক মুখপাত্র জানান, পাইলট এবং ক্রু সহ ছয়জনের দেহ উদ্ধার হয়েছে।
ঝড়ের পরই বন্যায় বিধ্বস্ত জনজীবন (Philippines Typhoon)
ল্যান্ডফলের পরেই এই ঝড় কিছুটা শক্তি হারালে হাওয়ার গতিবেগ ঘণ্টা প্রতি ৮০ কিলোমিটার (Philippines Typhoon) ছিল। পরে এটি দক্ষিণ চীন সাগরের দিকে বিসায়াস দ্বীপের দিকে ঘুরে যাবে বলে মনে করা হচ্ছে। সেবু প্রদেশ ও তার সংলগ্ন এলাকার অধিবাসীরা এখনও ভয়াবহ বন্যার সঙ্গে লড়ে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৪ লক্ষ লোক প্রভাবিত হয়েছেন বলে জানিয়েছে এক জাতীয় বিপর্যয় এজেন্সি।
চূড়ান্ত সমস্যায় ফিলিপিন্সের মানুষ
এলাকারই এক বাসিন্দা জানিয়েছেন, বন্যার খবর পাওয়ার পরের মুহূর্তেই ঘরের ভিতরে নিজেকে এক কোমড় জলের তলায় নিজেকে দেখতে পান। সন্তান সহ যখন তিনি বাড়ি ছাড়েন কেবলমাত্র শুকনো কিছু খাবার এবং হালকা ইলেকট্রনিক কিছু জিনিসপত্র সঙ্গে নিতে পেরেছিলেন। বৃষ্টি বন্ধ হলেও বাড়িগুলি এখনও কাদার তলায় ডুবে রয়েছে। কোথা থেকে সবকিছু পরিষ্কার করা শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না বাসিন্দারা।

আরও পড়ুন: Bengaluru Transgender: ন্যাড়া করে ‘শিক্ষা’ না প্রতিশোধ? তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কোথায়?
প্রতি বছর ফিলিপিন্সে প্রায় ২০টিরও বেশি ঝড় হয়ে থাকে। তবে কালমেগির তাণ্ডব সাম্প্রতিকে সবচেয়ে বড় বলেই দাবি করা হচ্ছে। কালমেগির দাপটে ভিয়েতনামেও ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে।


