Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরে আবারও হুমকির (Threat Note in Jammu) ঘটনা সামনে এসেছে। একটি পায়রার পায়ে বাঁধা ছিল চিরকুট, যেখানে জম্মু রেলস্টেশনকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) সূত্রে বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসে।
ঘটনাটি ঘটেছে কোথায়? (Threat Note in Jammu)
ঘটনাটি ঘটেছে জম্মু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের আরএসপুরা (Threat Note in Jammu) সেক্টরে। সেখানেই বিএসএফ জওয়ানদের নজরে আসে একটি সন্দেহভাজন পায়রা, যার পায়ে কিছু বাঁধা ছিল। পাখিটিকে ধরে পরীক্ষা করে দেখা যায়, তার পায়ে একটি চিরকুট প্যাঁচানো রয়েছে, যাতে হুমকি লেখা হয়েছে উর্দু এবং ইংরেজি ভাষায়।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার (Threat Note in Jammu)
চিরকুটে উর্দুতে লেখা ছিল-“কাশ্মীর আমাদের (Threat Note in Jammu) । সময় এসেছে, এটা আমাদের হবে।” ইংরেজি অংশে লেখা: “Jammu Railway Station will be blown up with an IED.” এই হুমকির পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। জম্মু তাওয়াই স্টেশনসহ কাশ্মীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেশন, রেললাইন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বোম স্কোয়াড, ডগ স্কোয়াড ও সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে।
কৌতুক নাকি হুমকি?
বিএসএফ সূত্রের খবর, এটি যে প্রকৃত হুমকি নাকি কেবলমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে করা কোনও কৌতুক-তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পায়রার মাধ্যমে এমন বার্তা আদানপ্রদানের ইতিহাস রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে, তবে প্রতিটি ঘটনাকেই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: Jai Hind Metro: এশিয়ার অন্যতম বৃহৎ মেট্রো হাব এখন কলকাতায়
তীব্র নজরদারিতে সীমান্ত এলাকা
এ ঘটনার পর বিএসএফ ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে আরএসপুরা ও সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। চিরকুটটি কোন উৎস থেকে এসেছে, তা জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে, পায়রাটি কোথা থেকে উড়ে এসেছে এবং এটি ব্যবহারের পেছনে কারা থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।


