Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিজ্ঞাপনের কপিকে তিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে (Piyush Pandey)। তাঁর লেখা এক-একটা ক্যাচলাইন দশকের পর দশক ধরে জড়িয়ে গিয়েছে প্রোডাক্টের আইডেন্টিটির সঙ্গে। বিজ্ঞাপন দুনিয়ার তিনি শুধু পথিকৃৎ নন, তিনি অপ্রতিম। ভারতের বিজ্ঞাপন দুনিয়াকে ভাবতে শিখিয়ে ছিলেন অন্যভাবে। তাঁর ভাবনা ও ক্যাচলাইন বহুকাল অতীতেও প্রাসঙ্গিক থেকেছে। জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে।

অন্তিম লগ্নে থেকে যাওয়া! (Piyush Pandey)
বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অ্যাডম্যান পীযূষ পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর প্রয়াণে দেশের বিজ্ঞাপন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
চার দশকের উজ্জ্বল ক্যারিয়ার (Piyush Pandey)
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞাপন জগতে কাজ করেছেন পীযূষ পাণ্ডে। তিনি ছিলেন Ogilvy-এর Chief Creative Officer Worldwide এবং Executive Chairman। তাঁরই মস্তিষ্কপ্রসূত ক্যাডবেরির বিখ্যাত লাইন “কুছ খাস হ্যায়…”।

অবিস্মরণীয় বিজ্ঞাপন ও স্লোগান (Piyush Pandey)
তাঁর শৈল্পিক কলমে তৈরি হয়েছে Fevicol, Cadbury, এবং Asian Paints-এর একাধিক আইকনিক বিজ্ঞাপন।
- Fevicol / Fevikwik: “তোড়ো নেহি, জোড়ো”
- Cadbury Dairy Milk: “কুছ খাস হ্যায়”
- Asian Paints: “হর ঘর কুছ কেহতা হ্যায়”
- Airtel: “হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়”
এছাড়াও, দেশব্যাপী পোলিও অভিযান এবং ২০১৪ সালের রাজনৈতিক প্রচার “আব কি বার, মোদি সরকার” স্লোগানও তাঁরই মস্তিষ্কপ্রসূত।
বিজ্ঞাপন ছাড়িয়ে চলচ্চিত্রে (Piyush Pandey)
২০১৩ সালে জন আব্রাহাম অভিনীত “Madras Café” ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়াও ICICI Bank-এর প্রচারণা ও Magic Pencil Project-এর ভিডিওতেও অংশ নেন।
জীবনের শুরু ও পেশাগত পথচলা (Piyush Pandey)
১৯৫৫ সালে জয়পুরে জন্মগ্রহণ করেন পীযূষ। তাঁর দাদা প্রসূন পাণ্ডে ছিলেন রেডিওর ভয়েস আর্টিস্ট এবং বোন ইলা অরুণ একজন প্রখ্যাত গায়িকা। বিজ্ঞাপনের জগতে স্থায়ীভাবে পা রাখার আগে তিনি কাজ করেছেন ক্রিকেটার, টি-টেস্টার ও নির্মাণ শ্রমিক হিসেবেও। কিন্তু তাঁর হৃদয়ের টান ছিল বিজ্ঞাপনের জগতেই।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
স্বীকৃতি ও সম্মান
বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর হাত ধরেই ভারতীয় বিজ্ঞাপন পেয়েছিল দেশীয় ভাবনা ও মাটির গন্ধ।



