Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে (PM Narendra Modi)।
হরমনপ্রীতদের সাথে সাক্ষাৎ মোদির (PM Narendra Modi)
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। আবেগে ভেসেছে গোটা দেশ। বিবার নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস লেখে রমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। তৃতীয় বার বার ফাইনালে পৌঁছে এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারত। আর এরপরে ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই জানা গিয়েছে ভারতের মহিলা ওয়ানডে ক্রিকেট টিম আগামী ৫ নভেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে (PM Narendra Modi)।

সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী সোমবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। বর্তমানে মুম্বইয়ে থাকা খেলোয়াড়রা মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তাঁরা যে যাঁর বাড়ি ফিরে যাবেন।
আরও পড়ুন: Harmanpreet Kaur: ক্রিকেট শুধুই ভদ্রলোকের খেলা নয়, হরমনপ্রীত কৌরের বার্তায় নতুন দিগন্ত
সোমবার বিহারের সাহারসায় এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি মহিলা দলের সাফল্যেকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘গতকাল (রবিবার) মুম্বইয়ে ভারতের মেয়েরা ইতিহাস গড়েছেন। ২৫ বছর বিশ্ব পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। আর ভারতের মেয়েরা এই গর্ব উপহার দিয়েছেন গোটা জাতিকে। এই জয় শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়। এটি ভারতের মেয়েদের আত্মবিশ্বাসের প্রতীক।’ তিনি আরও বলেন ‘এঁরা ছোট শহর ও গ্রামের মেয়ে, এঁরা আমাদের কৃষক, শ্রমিক ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ওঁদের নিয়ে গর্বিত। গোটা দেশ গর্বিত। আমি এই চ্যাম্পিয়ন মেয়েদের অভিভাবকদেরও আন্তরিক অভিনন্দন জানাই।’

বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলকে ৫১ কোটি টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। সাইকিয়া সোমবার জানিয়েছে, ‘বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৫১ কোটি টাকার পুরস্কার দেবে। এতে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং জাতীয় নির্বাচক কমিটি সবাই অন্তর্ভুক্ত থাকবেন (PM Narendra Modi)।’


