Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির রান্নাঘরে আলুর উপস্থিতি যেন (Potato Benefits) অঘোষিত নিয়ম। সকাল থেকে রাত-ঝোল, তরকারি, ভাজা কিংবা চপ-কাটলেট-প্রায় সবেতেই আলুর দাপট চোখে পড়ার মতো। কিন্তু এই জনপ্রিয় সবজিটি প্রতিদিন খাওয়া আদৌ স্বাস্থ্যের পক্ষে ঠিক কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। পুষ্টিবিদদের মতে, আলুকে ভয় পাওয়ার কিছু নেই, তবে পরিমাণ আর রান্নার ধরনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কতটা আলু খাওয়া যায়? (Potato Benefits)
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক (Potato Benefits) ব্যক্তি প্রতিদিন মাঝারি আকারের এক বা দু’টি আলু খেতে পারেন। ওজনের হিসেবে তা আনুমানিক ১০০ থেকে ১৫০ গ্রাম। তবে আলু যদি বারবার ভাজা বা অতিরিক্ত তেল-মশলায় রান্না করা হয়, সেক্ষেত্রে উপকারের জায়গায় ক্ষতির আশঙ্কাই বেশি। সেদ্ধ, হালকা ঝোল বা অল্প তেলে রান্না করা আলু তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর।

নিয়ম মেনে খেতে হবে (Potato Benefits)
আলু মূলত শর্করার ভালো উৎস, যা শরীরে দ্রুত (Potato Benefits) শক্তি জোগায়। যাঁরা শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আলু কার্যকর শক্তিদায়ক খাবার হতে পারে। পাশাপাশি এতে থাকা খাদ্য আঁশ হজমে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। নিয়ম মেনে খেলে আলু পেটের স্বাস্থ্যের পক্ষেও সহায়ক।
আর কী আছে?
এই সবজিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা হৃদযন্ত্রের সুস্থতার জন্য জরুরি। এছাড়া ভিটামিন সি ও ভিটামিন বি৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ভালো রাখতে ভূমিকা রাখে।

আরও পড়ুন: Snow Moon: রাতের আকাশ জুড়ে আলো ছড়াবে ‘স্নো মুন’
তবে সতর্কতার জায়গাটিও সমান গুরুত্বপূর্ণ। আলুর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। প্রতিদিন না খাওয়াই ভালো, আর খেলে অন্যান্য শাকসবজির সঙ্গে মিশিয়ে অল্প পরিমাণে খাওয়াই শ্রেয়। একইভাবে ওজন কমানোর চেষ্টা করলে ফ্রাই বা চিপস এড়িয়ে সেদ্ধ বা হালকা রান্নার আলু বেছে নেওয়াই বুদ্ধিমানের।


