Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: চেন্নাই ও শহরাঞ্চলের রাস্তা, পানীয়জলের লাইন মেরামতের জন্য প্রকল্পের ঘোষণা তামিলনাড়ুর মূখ্যমন্ত্রীর (Vijay Thalapathy)। এদিন বিজয় থালাপতি বুধবার মাদুরাই ও কুড্ডালোর পৌর কর্পোরেশন, নয়টি পৌরসভা এবং ৩০ টি নগর পঞ্চায়েতে পানীয় জলের সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য ১০০০ কোটি টাকার একটি প্রকল্পের ঘোষণা করেছেন।
প্রকল্পগুলি বিস্তারিত (Vijay Thalapathy)
প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রী জানান, মাদুরাইয়ের ৪০ বছরের পুরনো ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন লাইন মেরামত করার জন্য ১,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও তিরুনেলভেলি এবং সালেম পৌরনিগমে বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, তিরুনেলভেলিতে ২৫৬ কোটি টাকা ব্যয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি ৯-মেগাওয়াট প্রকল্প বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি, চেন্নাই এবং অন্যান্য শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির মেরামতের জন্য আরও ১,৮৫০ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে (Vijay Thalapathy)।
আরও পড়ুন: Abhishek Banerjee: সুপ্রিম কোর্টের অনুমতিতে বিদেশ গেলেন অভিষেক
কী বলেছেন বিজয়
শ্রী বিজয় বলেন, পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এক কোটি বৃক্ষের চারা রোপন করা হবে এবং ২৫০ টি নতুন পার্কও তৈরি করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ১৫ কিলোমিটার সুরক্ষিত সড়ক পথ তৈরি এবং স্থানীয় সংস্থাগুলির অধীনস্থ স্কুলগুলির পরিকাঠামো উন্নত করার উদ্দেশ্যে সরকারি পরিকল্পনার অংশ হিসাবে ৩৩৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে নতুন শ্রেণীকক্ষ তৈরির উদ্দেশ্যে ।ট্রাফিক আইল্যান্ড উন্নয়ন কর্মসূচীর অংশ হিসাবে ১০৫ টি সড়ক সংযোগস্থলের উন্নয়ন করা হবে। জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১১০ কোটি টাকা। অন্যান্য পৌর কর্পোরেশনগুলিতেও ১৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন করার উদ্দেশ্যে।



