Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গোৎসবের মুখে ফের অগ্নিকাণ্ডের কবলে দক্ষিণ কলকাতা (Prince Anwar Shah Road)। বৃহস্পতিবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বহুতলে ভয়ঙ্কর আগুন লাগে। সূত্রের খবর, বহুতলের গেস্ট হাউজের ছাদ ঘেরা রান্নাঘর অংশ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে দাউদাউ করে জ্বলতে শুরু করে বহুতলের চারতলা ও উপরের অংশ।
কীভাবে ঘটল আগুনের সূত্রপাত? (Prince Anwar Shah Road)
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। স্থানীয়রা জানান, বেলা একটা নাগাদ প্রথম ধোঁয়া দেখা যায়। এরপরই ছড়িয়ে পড়ে আগুন। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
ছাদে কী ছিল? (Prince Anwar Shah Road)
দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলের ছাদে অস্থায়ী কাঠামো তৈরি করে সেটি রেস্তরাঁ বা গেস্টহাউজের রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে গদি, টেবিল-চেয়ার, রান্নার সরঞ্জাম সহ নানা দাহ্য বস্তু মজুত ছিল। পুরসভার নিয়ম অনুযায়ী ছাদ আটকে ব্যবহার করা নিষিদ্ধ হলেও, তা সত্ত্বেও এতদিন ধরে সেখানে এই অবৈধ কাঠামো কীভাবে চালু ছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
প্রাণহানির ঘটনা নেই (Prince Anwar Shah Road)
সবচেয়ে বড় স্বস্তির খবর, দমকল বাহিনী নিশ্চিত করেছে যে ভিতরে কেউ আটকে পড়েনি। কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে বহুতলের নীচে দোকান, অফিস এবং আবাসিক ফ্ল্যাট থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
অগ্নিকাণ্ডে আতঙ্কের কারণ কী? (Prince Anwar Shah Road)
প্রিন্স আনোয়ার শাহ রোড কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। আশেপাশে রয়েছে একাধিক অফিস, কলেজ এবং দোকান। ফলে অগ্নিকাণ্ডের খবর পেতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো চত্বর। পুজোর আগে এমন ঘটনায় আতঙ্ক আরও বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: Delulu 101 : অপারেশন সিঁদুরের বিকৃত ইতিহাস পাকিস্তানের পাঠ্যবইয়ে! কী কী মিথ্যা তথ্য রয়েছে ?
সম্প্রতি ধারাবাহিক অগ্নিকাণ্ড
মঙ্গলবার ম্যান্ডেভিলা গার্ডেনের বাজারে দোকানে আগুন লাগে।
গত মে মাসে বেহালা জেমস লং সরণীর বহুতল আবাসনে আগুন লাগে, যা শর্ট সার্কিটজনিত ছিল।
এক মাস আগে বড়বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। হোটেল কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হওয়ায় মালিক ও ম্যানেজার গ্রেফতার হন।
সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভের রাসায়নিক কারখানায় আগুন লাগায় ঘণ্টার পর ঘণ্টা লড়াই করতে হয় দমকলকে।
নিউ টাউনের সেন্ট্রাল মলের পিছনে একটি সাইকেলের শোরুমেও অগ্নিকাণ্ড ঘটে।



