Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১০ জনেরও বেশি প্লেয়ার পিএসএল ছাড়ছে ইতিমধ্যেই আর তাঁদের মধ্যে অনেকেই নাম লেখাচ্ছে আইপিএল-এ (PSL vs IPL)।
পিএসএল ছেড়ে আইপিএল-এ ক্রিকেটাররা (PSL vs IPL)
বরাবরই পাকিস্তান চেয়েছে ভারতকে টেক্কা দিতে। সেই মতো তারা আইপিএল-কে টেক্কা দেওয়ার জন্য পিএসএল-এর সূচি তৈরি করেছে। দুই ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা। কিন্তু সেটা করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের এই লিগ। একের পর এক ক্রিকেটার পাকিস্তানের এই লিগ ছেড়ে যোগ দিচ্ছেন আইপিএল-এ (PSL vs IPL)।
সম্প্রতি জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি পিএসএল ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল-এ। পিএসএল-এর দল ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকার পরেও সেই চুক্তি ভেঙে আইপিএল-এ কেকেআর-এর দলে যোগ দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে পিএসএল দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। অস্ট্রেলিয়া বোর্ড স্মিথ-ওয়ার্নারদের নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যেতে অনুমতি দেয়নি। এর মধ্যেই রয়েছে বিদেশি ক্রিকেটারদের প্রাণ নাশের হুমকি দিয়েছে (PSL vs IPL)।

আইপিএল-এ যোগ দেওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে আর্থিক লাভ। ২০২৫ মরশুম থেকে চালু হওয়া নতুন ম্যাচ-ফি ব্যবস্থার ফলে প্লেয়াররা অতিরিক্ত আয়ের সুযোগ পাবে আইপিএল-এ। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে প্রতি ম্যাচে অতিরিক্ত আয়ের সুযোগ থাকছে। সব মিলিয়ে সেই অঙ্ক পিএসএল-এর থেকে পাঁচ গুণ।
আরও পড়ুন: Stock Market: দালাল স্ট্রিটে সুদিন ফিরবে?
বিশেষজ্ঞদের মতে, IPL-এ বেশি পারিশ্রমিকের মূল কারণ দুটি বেশি বেস প্রাইসে নিলাম এবং অতিরিক্ত ম্যাচ ফি। প্রোটিয়া অলরাউন্ডার করবিন বস ও পিএসএল-এর পেশোয়ার জালমির চুক্তি ছেড়ে IPL-এ মুম্বই দলে যোগ দিয়েছিলেন। প্রথমে কম পারিশ্রমিকে এলেও পরে তাঁকে রিটেন করে মুম্বই, ফলে তাঁর আয় বেড়ে হয় ৭৫ লাখ টাকা। এই দুইয়ের ফলেই প্লেয়াররা আইপিএল-কেই বেছে নিয়েছেন এবং আইপিএল বরাবরই সবদিক থেকে বেশি আকর্ষনীয় (PSL vs IPL)।


