Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকালে রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় ঘটল এক (Rajarhat Bus Accident) মর্মান্তিক দুর্ঘটনা। অফিস টাইমের ব্যস্ত সময়ে হাড়োয়া থেকে করুণাময়ীর উদ্দেশে রওনা দেওয়া যাত্রীবোঝাই একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ছিটকে পড়েন বহু যাত্রী। আতঙ্কে চিৎকার শুরু করেন তাঁরা।
ডিভাইডারে ধাক্কা (Rajarhat Bus Accident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ (Rajarhat Bus Accident) বাসটি যখন হাড়োয়া খালের উপরের সেতু পার হচ্ছিল, তখন পাশ দিয়ে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল চালক। সেই সময়ই বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে রেলিং ভেঙে নিচের খালে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রেষারেষির ফলেই এই দুর্ঘটনা ঘটে।
রেষারেষির ফলেই এই দুর্ঘটনা (Rajarhat Bus Accident)
খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে (Rajarhat Bus Accident) আসেন। তাঁরা ঝাঁপিয়ে পড়ে শুরু করেন উদ্ধারকাজ। জলে ডুবে থাকা বাস থেকে যাত্রীদের টেনে বের করা হয়। কেউ কেউ জখম অবস্থায় ছিলেন, আবার অনেকেই শক ও আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়েন। দ্রুত খবর যায় রাজারহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
১৬ জন যাত্রী আহত
পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর নয়, তবে কয়েকজনের হাতে-পায়ে ফ্র্যাকচার হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি, যদিও বাসের ভেতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।
দুর্ঘটনার মূল কারণ
আহত এক যাত্রী জানিয়েছেন, তিনি সল্টলেকে অফিসে যাচ্ছিলেন। বাসটি প্রায় পূর্ণ ছিল। হঠাৎ এক পাশ দিয়ে অন্য বাস যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যেই বাসটি খালে পড়ে যায়। তাঁর মতে, চালকের অভিজ্ঞতার ঘাটতি বা প্রতিযোগিতার মনোভাবই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
ওভারটেকের রেষারেষি
স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ তুলেছেন, এই রাস্তায় প্রায়ই এমন ওভারটেকের রেষারেষি চলে। সকালে অফিসগামীদের ভিড়ে বাসচালকেরা দ্রুত গন্তব্যে পৌঁছতে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
আরও পড়ুন: Shani Margi 2025: শনি দেবের মীন রাশিতে গমন, ২০২৬ পর্যন্ত ভাগ্য উজ্জ্বল হবে এই পাঁচ রাশির!
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে খাল থেকে তোলা হয়েছে। ট্রাফিক স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


