Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও চোটের কাঁটায় পা কাটল চেন্নাই সুপার কিংসের (Ramakrishna Ghosh)।
চোটের কারণে ছিটকে গেলেন রামকৃষ্ণ (Ramakrishna Ghosh)
চেন্নাই সুপার কিংসের পা বারবার কাটছে চোটের কাঁটায়। একাধিক প্লেয়ার নাম লিখিয়েছেন বিদায়ের খাতায়। শুরুতে ধোনিকে দিয়ে শুরু। তারপর লম্বা লিস্ট। আয়ুষ মাত্রে থেকে খলিল আহমেদ। এখন মাঠে ফিরতে পারেননি দলের সবথেকে অভিজ্ঞ প্লেয়ার ধোনি। কবে ফিরবেন সেই বিষয়ে কোনও নিশ্চিয়তা নেই। গত ম্যাচে হলুদ জার্সিতে অভিষেক হয় রামকৃষ্ণ ঘোষের। সেই ম্যাচে নেমে নজর কাড়েন তিনি। তাঁকে নিয়ে প্রত্যাশার পারদও বাড়ছিল। কিন্তু পায়ের হাড় ভাঙায় ছিটকে গেলেন তিনি। গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি। চেন্নাই সুপার কিংস তাদের এক বিবৃতিতে সেই বিষয় স্পষ্ট করেছে (Ramakrishna Ghosh)।
গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রামকৃষ্ণ ঘোষের আইপিএল অভিষেক হয়। মহারাষ্ট্রের এই অলরাউন্ডার দলের ভরসা হবেন বলেই মনে করা হচ্ছিল। তাঁকে নিয়ে যে দলও আশাবাদী সেই কথা জানিয়েছিলেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁর চোট পাওয়াটা যে দুর্ভাগ্যজনক সেই কথাও জানায় দল। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তারা জানায়, ‘চিপকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের হাড় ভেঙেছে রামকৃষ্ণ ঘোষের। এই IPL-এ আর অংশ নিতে পারবে না সে। দ্রুত সুস্থ হয়ে ওঠো র্যাম্বো।’

চেন্নাইয়ের হয়ে নজর কেড়েছিলেন তিনি। শনিবার ম্যাচ শেষে দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং সেই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন ম্যাচের শেষ দিকে রামকৃষ্ণ ঘোষের চোট পাওয়া দলের জন্য দুর্ভাগ্য। দলের হয়ে ব্যাট এবং বল দুই বিভাগেই ভারসাম্য এনেছিলেন তিনি। তাঁর চোটে দলের উপর নেমে এসেছে হতাশা।

আরও পড়ুন: Humayun Kabir: রেজিনগরে এগিয়ে হুমায়ুন
২০২৫ সালে মহারাষ্ট্রের এই ক্রিকেটারকে দলে নেয় চেন্নাই। এই মরশুমে তাঁকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল দীর্ঘ। মুম্বইয়ের বিরুদ্ধে তিন ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন সূর্যকুমার যাদবের মত গুরুত্বপূর্ণ উইকেট। ফিল্ডিংয়েও ছিল ভাল। এবার গোটা টুর্নামেন্টে থেকেই ছিটকে গেলেন তিনি (Ramakrishna Ghosh)।


