Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বিধানসভা ভোটের ফলাফল, ইতিমধ্যে ঝড় তুলছে চারিদিকে (Dilip Ghosh)। কে কার থেকে এগিয়ে আর কে কার থেকে পিছিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে, খড়্গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের শেষে ১৫০০ ভোটে এগিয়ে।

আপাতত গণনার ফল (Dilip Ghosh)
আজ সেই ৪ মে, মুখ গুঁজে পরীক্ষার পরে অবশেষে ফলাফল, কি হবে কি না হবে এখনো সকলে অপেক্ষার প্রহর গুনছে। সূত্রের খবরে এই মুহূর্তে জানা গেছে এগিয়ে, খড়্গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের শেষে ১৫০০ ভোটে এগিয়ে।
খড়গপুরে দিলীপ (Dilip Ghosh)
খড়গপুর সদর কেন্দ্রে হেভি ওয়েট প্রার্থী দিলীপ ঘোষ । তাঁর ভাগ্য গণনা হতে চলেছে খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় II -তে । এই গণনা কেন্দ্রে খড়গপুর সদর ছাড়াও আরও ৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে । খড়গপুর গ্রামীণ, পিংলা, সবং ও কেশিয়াড়ি; এই ৪ কেন্দ্রের গণনাও হবে এখানে।

WB Counting Poll: প্রথম ট্রেন্ডে টানটান লড়াই, কার খাতায় কত আসন?
তিনি জানান,
“মার্জিন তো ভালোই হবে। এখনো পর্যন্ত যেটা হয়নি। কিন্তু আমরা টার্গেট রেখেছি এক লাখ ভোট। খড়গপুরে মানুষের কাছে আমরা দাবি রেখেছি। নিশ্চয়ই তারা আমাদের দাবি পূরণ করবেন। সব জায়গায় একতরফা হবে। রেজাল্ট দেখে রাখুন। নতুন সরকার হবে। আজকে পর্যন্ত দুশো পাঁচ। আজ বিকাল থেকে আমরা পাবো এটা।”



