Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি স্বাভাবিক কাজের দিনের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন টেলিপর্দার জনপ্রিয় মুখ রণিতা দাস (Ranita Das)। ‘বাহামণি’ নামে যিনি দর্শকের ঘরে ঘরে পরিচিত, সেই অভিনেত্রী তখন ব্যস্ত ছিলেন ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের শুটিংয়ে। সেটের মাঝেই হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করে তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই খবরে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় জল্পনা কেমন আছেন রণিতা? কতটা গুরুতর তাঁর শারীরিক অবস্থা?

হাসপাতালের বেড থেকেই অনুরাগীদের বার্তা (Ranita Das)
উদ্বেগের মাঝেই স্বস্তির খবর দেন রণিতা নিজেই। হাসপাতালের বেডে শুয়ে তোলা কিছু ছবি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে নিজের মনের কথা জানান অভিনেত্রী (Ranita Das)। ছবিতে দেখা যায়, তাঁর হাতে স্যালাইনের চ্যানেল, চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আরেকটি ছবিতে হাসপাতালের বেডে শুয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। রণিতা লেখেন, “এই সময়টা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু যারা আমাকে সত্যিই ভালোবাসেন, তারা এখন আমাকে আরও একটু শক্ত করে ধরে রাখুন। কারণ আমার ভিতরের ছোট্ট সত্তাটা এখনও সূঁচ আর রক্ত দেখলে ভয়ে কেঁপে ওঠে।” এই কয়েকটি বাক্যেই ধরা পড়ে তাঁর মানসিক অবস্থার গভীরতা একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে অজানা ভয়।
উৎসবের দিনে শয্যাশায়ী অভিনেত্রী (Ranita Das)

শুক্রবার যখন সেলেবপাড়া ব্যস্ত বাগদেবীর আরাধনায়, তখন হাসপাতালের চার দেওয়ালের মধ্যেই কাটছে রণিতার সময়। উৎসবের দিনে অসুস্থ হয়ে পড়ায় মন যে ভালো নেই, তা লুকোননি তিনি। তবে একইসঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অনুরাগীদের প্রতি। রণিতার কথায়, অনুরাগীদের ভালোবাসা ও প্রার্থনাই তাঁকে এই সময় মানসিক শক্তি জোগাচ্ছে। হাজারো শুভেচ্ছা বার্তা, ফোনকল আর প্রার্থনার কথা উল্লেখ করে তিনি বোঝান একজন শিল্পীর কাছে দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় আশ্রয়।
জীবনের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি (Ranita Das)
এই কঠিন সময়কে শুধুমাত্র শারীরিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি রণিতা। বরং একে জীবনের গুরুত্বপূর্ণ উপলব্ধির মুহূর্ত হিসেবেও দেখছেন তিনি। অভিনেত্রীর সংযোজন, “ঈশ্বর আসলে আমাদের কিছু নির্দিষ্ট মুহূর্তে ফেলে দেন। যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় মানসিকভাবে নিরাপদ ও সুরক্ষিত বোধ করি, আর কোথায় করি না। আমি এখন ঈশ্বরের হাতে আছি এবং তিনি আমার যত্ন নিচ্ছেন।” এই বক্তব্যে স্পষ্ট অসুস্থতার মধ্যেও তিনি জীবনের দার্শনিক দিকটি খুঁজে পাচ্ছেন।

আরও পড়ুন: Assembly Elections: বিধানসভা ভোটের আগে ফের জোট-জট! সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
শুটিং ফ্লোরে ফেরার অপেক্ষা
এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণিতা দাস। ফলে তাঁকে বাদ দিয়ে ধারাবাহিকের শুটিং চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। স্বাভাবিকভাবেই প্রযোজনা সংস্থা থেকে সহকর্মী সকলের নজর এখন একটাই দিকে, কবে সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী। রণিতা নিজেও জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফেরার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



