Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের ভোট গণনার জন্য অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন (Vote Counting)। নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষকও। সব মিলিয়ে মোট ২৪২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা জানিয়েছে, ওই পর্যবেক্ষকরা গণনা প্রক্রিয়ায় সাহায্য করবেন। গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করবেন পুলিশ পর্যবেক্ষকরা।

পর্যবেক্ষক নিয়োগ (Vote Counting)
১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে সেখানে এই অতিরিক্ত পর্যবেক্ষক বা অবজার্ভাররা কাজ করবেন। তাঁরা মূলত কাউন্টিং পর্যবেক্ষককে সাহায্য করবেন।

কমিশন জানিয়েছেন (Vote Counting)
কমিশন প্রতিটি গণনা কেন্দ্রের জন্য এক জন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। তাঁদের কাজ গণনাকেন্দ্রের আশেপাশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখা। কমিশন জানিয়েছে, কোনও অবস্থাতেই পুলিশ অবজার্ভাররা গণনাকক্ষের ভিতরে ঢুকতে পারবেন না। তাঁরা অন্যান্য নির্বাচনী কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।



