Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের বাকি সময় যতই নিজের ওজন নিয়ন্ত্রণে থাকুন না কেন, শীতকাল এলেই যেন অনেকের শরীরে বাড়তি মেদের দেখা মেলে। হঠাৎ করেই জামাকাপড় টাইট লাগতে শুরু করে (Winter Weight Gain), ওজন মাপলে দেখা যায় কাঁটা একটু ডানদিকে সরে গেছে। প্রশ্ন হল—শীতকাল এলেই কেন এমনটা হয়? সত্যিই কি এই সময়ে ওজন বাড়া স্বাভাবিক? নাকি আমাদের কিছু অভ্যাসই এর জন্য দায়ী? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক –
মুড, হরমোন ও অতিরিক্ত খাওয়া দাওয়া (Winter Weight Gain)
গরমকালে রোদ বেশি থাকায় আমাদের শরীরে ‘হ্যাপি হরমোন’ নামে পরিচিত সিরোটোনিনের ক্ষরণ তুলনামূলকভাবে বেশি হয় (Winter Weight Gain)। এর ফলে মন ভালো থাকে, এনার্জি লেভেলও বেশি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু শীতকালে সূর্যের আলো কম পাওয়ায় অনেকেরই মুড অফ থাকে। সিরোটোনিনের মাত্রা কমে যাওয়ায় মন ভালো রাখার জন্য আমরা অজান্তেই বেশি খেতে শুরু করি। বিশেষ করে মিষ্টি ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়।
একই সঙ্গে গরমকালে রোদের কারণে শরীর বেশি ভিটামিন ডি পায়, যা কর্টিসল হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কর্টিসল শরীরের এনার্জি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজমের সঙ্গে যুক্ত। শীতে ভিটামিন ডি কমে গেলে এই প্রক্রিয়াগুলোও ধীর হয়ে যায়।
মেটাবলিক রেট কমে যাওয়াই বড় কারণ (Winter Weight Gain)
গরমকালে শরীর স্বাভাবিকভাবেই উষ্ণ থাকে, ফলে মেটাবলিক রেট তুলনামূলকভাবে বেশি থাকে (Winter Weight Gain)। এর অর্থ, তখন শরীর দ্রুত ক্যালোরি পোড়াতে পারে। শীতকালে শরীর ঠান্ডা থাকায় মেটাবলিজম ধীর হয়ে যায়। এর সঙ্গে দিন ছোট হওয়ায় কাজকর্মও কমে আসে। তাড়াতাড়ি সন্ধ্যা নামলে অনেকেই লেপ-কম্বলের আরামেই থাকতে চান। ফলে শারীরিক পরিশ্রম কম হয় এবং অতিরিক্ত ক্যালোরি জমে গিয়ে ওজন বাড়তে শুরু করে।
খাবারের ধরন বদলে যায়
গরমকালে আমরা সাধারণত হালকা খাবার, টাটকা ফল ও সবজি বেশি খাই। শরীরও তখন স্যালাড, ফলের রস বা হালকা খাবার সহজে গ্রহণ করে। অন্যদিকে শীতকাল মানেই গরম গরম কমফর্ট ফুড। হট চকোলেট, পিজা, ভাজাভুজি কিংবা ভারী খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এসব খাবারে ক্যালোরি বেশি থাকায় নিয়মিত খেলে ওজন বাড়া স্বাভাবিক।
আরও পড়ুন : Messi: ফিট থাকতে কী থাকে মেসির ডায়েটে?
উৎসব, পার্টি আর বাঙালির শীতকালীন খাবার
শীতকাল মানেই বিয়েবাড়ি, পিকনিক, পার্টি আর নানা সামাজিক অনুষ্ঠান। তার ওপর বাঙালির শীত মানেই পিঠে-পুলি, পায়েস, নলেন গুড়ের নানান রকমের মিষ্টি। এসব লোভনীয় খাবার সামনে এলে সংযম রাখা সত্যিই কঠিন হয়ে পড়ে। ফলে এই সময় অতিরিক্ত খাওয়া-দাওয়া অনিবার্য হয়ে ওঠে।
আরও পড়ুন : Healthy Aging Tips: চেহারায় বয়সের ছাপ হবে উধাও! পান করুন ৩ পানীয়!
সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার
অনেকেই শীতকাল একদম পছন্দ করেন না। সূর্যের আলো কম পাওয়া, ঠান্ডা আবহাওয়া ও একঘেয়েমির কারণে কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েন। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (SAD)—এক ধরনের মৌসুমি ডিপ্রেশন। এই সমস্যার কারণে ঘুম বেশি পায়, অলসতা বাড়ে, খিটখিটে ভাব আসে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। এর ফলেও শীতকালে ওজন বাড়ে।


