Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গোটা সপ্তাহেই সেনসেক্সের পতন দেখছে শেয়ার মার্কেট। কিন্তু এই পতনের মধ্যেও ৭ শতাংশ দর বাড়লো ভারতীয় রেলের এই সংস্থার (Stock Market)।
পতনের মধ্যেও বেড়েছে শেয়ার দর (Stock Market)
এই সপ্তাহে টানা পতনের মুখ দেখেছে শেয়ার বাজার। পয়েন্ট কমেছে দুই ইনডেক্স সূচকেরই। শুক্রবার সেনসেক্স ও নিফটি৫০ কমেছে প্রায় ০.৫০ শতাংশ। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভারতীয় রেলের একটি সংস্থার স্টকের দাম বেড়েছে। রাইটস লিমিটেডের শেয়ার দর শুক্রবার বেড়েছে প্রায় ৭ শতাংশের কাছাকাছি। এই বিপুল বৃদ্ধির ফলে শেয়ার প্রাইস বেড়ে হয়েছে ২৭০ টাকা (Stock Market)।
ভারতীয় রেল অধীনস্ত রাইটস লিমিটেড দক্ষিণ আফ্রিকার থেকে নতুন কাজের অর্ডার পেয়েছে সম্প্রতি। যার মূল্য প্রায় ১.৮ কোটি দলের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা। আর এই কাজের অর্ডার পেতেই লাফিয়ে বেড়েছে ভারতীয় রেলের এই সংস্থার শেয়ার দর। প্রাপ্ত খবর অনুযায়ী এই চুক্তির ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় ডিজ়েল লোকোমোটিভ সরবরাহ করবে রাইটস লিমিটেড।
আরও পড়ুন: Asia Cup: হ্যান্ডশেক বিতর্কের শুনানির পর আজ হতে পারে সূর্যকুমারের ভবিষৎ নির্ধারণ
দক্ষিণ আফ্রিকার টালিজ লজিস্টিক নামের এক সংস্থার থেকে ইতিমধ্যেই লেটার অফ অ্যাওয়ার্ড পেয়ে গেছে ভারতীয় রেলের এই সংস্থা। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে করতে হবে রিফারবিশড লোকোমোটিভ সরবরাহ ও ইনস্টলের কাজ।

চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে রেল অধীনস্ত এই সংস্থার ৪৯০ কোটি টাকা ছিল রাইটসের অপারেটিং রেভিনিউ। যা গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের তুলনায় ৪ কোটি বেশি। গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের তুলনায় চলতি অর্থবর্ষে সংস্থার রেভিনিউ বেড়ে হয়েছে ৫১২ কোটি টাকা। Ebitda হয়েছে এই সংস্থার ১১৭ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় যা ২৩.৮ শতাংশ বেশি। চলতি বছরে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই সংস্থার প্রফিট আফটার ট্যাক্স বেড়ে দাঁড়িয়েছে ৯১ কোটি টাকা।
এই সংস্থার শেয়ার দর গত ৬ মাসে ১০% বাড়লেও গত এক বছরে দাম ওমেছে ৩০ শতাংশের কাছাকাছি। যা গত এক বছরের তুলনায় বেশ খানিকটা ডাউন। তবে গত পাঁচ বছরে ১০৮% রিটার্ন দিয়েছে এই স্টক লগ্নিকারীদের (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


