Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিত শর্মার গলায় শোনা গেল তিলকের প্রশংসা (Rohit Sharma)।
তিলকের প্রশংসায় রোহিত শর্মা (Rohit Sharma)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন রয়েছে ভারতীয় দল। তবে বিশ্বকাপের আগে দলের চিন্তা বাড়িয়েছে চোটের ছায়া। তিলক ভার্মা চোটের কারণে খেলতে পারেননি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। শেষ দুই ম্যাচে তাঁর দলে যোগ দেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। তিলকের সাফল্যকে খুব কাছ থেকে দেখেছেন হিটম্যান। এবার সেই তিলককে প্রশংসায় ভরালেন রোহিত শর্মা। রোহিত শর্মার মতে তিলক নিজেকে বড় ম্যাচের প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন তিলক। অভিষেক মরশুমে ৩৯৭ করেন তিনি। এর মধ্যে রয়েছে ৩৩ বলে ৬১ রানও (Rohit Sharma)।
জাতীয় দলের হয়ে তিলক খেলেছেন ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ। যতদিন এগিয়েছে তিলক নিজেকে পরিণত করে তুলেছে। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। তাঁর এই গুণ মুগ্ধ করেছে হিটম্যানকে। রোহিত বলেন, ‘তিলক ভার্মা প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে আসার পরই বুঝেছিলাম, ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে। যেটা আমাকে আকর্ষণ করেছিল, তা হল, নাগাড়ে আলোচনা করে চলে।’

রোহিত আরও বলেন, ‘আমার সঙ্গে যতবারই কথা হয়েছে তিলক ভার্মার, ততবারই বলেছে, আমি চেষ্টা করব। আমাকে দয়া করে ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠান। ২০২২ ও ২০২৩ মরশুমের কথা আমি বলছি। সেই সময়ে আমি মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলাম (Rohit Sharma)।’
আরও পড়ুন: World Cup: বিশ্বকাপ বয়কট করলে কী কী শাস্তির মুখে পড়বে পাকিস্তান?
এশিয়া কাপের ফাইনালে তিলকের ম্যাচ জেতানো পারফরম্যান্সের আলাদা করে প্রশংসা করেছেন রোহিত শর্মা। সেই ম্যাচে সঠিক সময়ে দলের হাল ধরেন তিনি। ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। রোহিত বলছেন, ‘ওর মানসিকতা এবং মেজাজ সুপার্ব। ক্রিকেট নিয়ে পাগল। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছিল। চাপ ছিল। অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছিল। স্টেডিয়াম জীবন্ত হয়ে উঠেছিল। তার উপরে ছিল ফাইনাল ম্যাচ।’
রোহিত এর সাথে আরও যোগ করেন, ‘এখনও কেরিয়ারের শুরুর দিকেই রয়েছে তিলক। কিন্তু তিলক ভার্মা প্রমাণ করেছে ও বড় ম্যাচ প্লেয়ার। দল যখনই বিপদে পড়েছে, তখনই তিলক দলকে উদ্ধার করেছে (Rohit Sharma)।’


