Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর আবহে বড় পর্দায় আসতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa Movie 2026)। ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছিল কৌশিকী অমাবস্যার দিন। এবার মুক্তির আগে ছবির সাফল্য কামনায় কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন ছবির দুই মুখ্য অভিনেতা সব্যসাচী চৌধুরী ও পায়েল দে। মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা।
অপেক্ষায় অনুরাগী (Sadhak Bamakhyapa Movie 2026)
ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে (Sadhak Bamakhyapa Movie 2026) অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন সব্যসাচী। এবার বড় পর্দায় ফের সেই চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ছবিতে মা তারার ভূমিকায় রয়েছেন পায়েল দে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য রচনা এবং সৃজনশীল পরিচালনার দায়িত্বও সামলেছেন সব্যসাচী নিজে।

কালীপুজোয় মুক্তি পাবে ছবিটি (Sadhak Bamakhyapa Movie 2026)
মন্দিরে পুজো দিতে এদিন পায়েলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, আর সব্যসাচী এসেছিলেন লাল পাঞ্জাবিতে। ছবির প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে পায়েল জানান, দীর্ঘ দেড় বছর ধরে ছবিটি তৈরির জন্য পরিশ্রম করেছেন শিল্পী ও কলাকুশলীরা। অবশেষে কালীপুজোয় ছবিটি মুক্তি পেতে চলায় তাঁরা আশাবাদী। তবে শেষ পর্যন্ত দর্শকের প্রতিক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুন: Shah Rukh Khan: মন খারাপ করা খবর, এবার জন্মদিনে হবে না শাহরুখ দর্শন!
সব্যসাচীর সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে খুশি পায়েল। বিশেষ করে তাঁর লেখা ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা অভিনেত্রীর কাছে আলাদা গুরুত্ব পেয়েছে। মা কালীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে পায়েল জানান, শুটিংয়ের সময় ইতিবাচক অনুভূতি তাঁকে সাহায্য করে।


