Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খানকে একঝলক (Shah Rukh Khan) দেখার জন্য প্রতি বছর ২ নভেম্বর মুম্বইয়ের মন্নতের বাইরে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। বলিউডের বাদশার জন্মদিনে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁর সেই পরিচিত দু’হাত ছড়ানো ভঙ্গিতে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় থাকেন ভক্তরা। কিন্তু এ বছর সেই চেনা দৃশ্য দেখার সম্ভাবনা নেই বলেই খবর। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন না শাহরুখ। তবে এর পিছনে অন্য কোনও কারণ নয়, রয়েছে তাঁর আসন্ন ছবির কাজের ব্যস্ততা।
লন্ডন ট্যুর (Shah Rukh Khan)
সূত্রের খবর, নিজের পরবর্তী বড় ছবি ‘কিং’-এর (Shah Rukh Khan) একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য লন্ডনে উড়ে যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি মুম্বইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবির একটি বড় গানের দৃশ্যের শুটিং শেষ করেছেন তিনি। এবার বিদেশে পরবর্তী পর্বের কাজ সারার প্রস্তুতি। সেই কারণেই জন্মদিনে মুম্বইয়ে থাকা হচ্ছে না তাঁর। ফলে এ বছর ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ বা মিট-অ্যান্ড-গ্রিট আয়োজনও হচ্ছে না বলে জানা গিয়েছে।

মন্নত ছেড়ে অন্যত্র বাস
গত দু’বছর ধরে মন্নতের ব্যালকনিতে শাহরুখের উপস্থিতি দেখা যায়নি। বাড়িতে রেনোভেশনের কাজ চলায় তিনি আপাতত অন্যত্র থাকছেন। এর মধ্যেও ভক্তদের নিরাশ করেননি অভিনেতা। আগের দু’বছর বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে অনুরাগীদের সঙ্গে বিশেষ অনুষ্ঠানে সময় কাটিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Shukra Gochar 2026: শুক্রের নক্ষত্র বদলেই কি ভাগ্যবদল? অক্টোবর-ডিসেম্বরে নজরে তিন রাশি
তবে ভক্তদের জন্য রয়েছে আশার খবর। সূত্রের দাবি, ‘কিং’ মুক্তির আগে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুর। ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা। ফলে জন্মদিনে দেখা না হলেও, ছবির প্রচারে বাদশার সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলতে পারে অনুরাগীদের।


